মাসুদুজ্জামানের উদ্যোগে নগরীর মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল।
আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপকার জনাব তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ ২২ ডিসেম্বর (সোমবার), নগরীর নগরীর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল আয়োজন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান।উক্ত দোয়া মাহফিলে মসজিদের মুসল্লি, মাদ্রাসার এতিম শিশু ও আলেমসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ সামিল হন।
দেশের প্রাণপ্রিয় জাতীয় নেতা দীর্ঘদিন পরে দেশে ফিরবেন এ লক্ষে দল-মত নির্বিশেষে সবাই যেনো ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে পারে তা প্রার্থনা করেন। দোয়া মাহফিলে বক্তারা উল্লেখ করেন যে ঐক্যবদ্ধতাই জাতীয় মুক্তি ও রাষ্ট্রের গণতান্ত্রিক পূণর্গঠনকে অর্থপূর্ণ করতে পারে। জাতীয় মুক্তির আদর্শকে সমুন্ত রেখে দেশ ও দশের কল্যাণে জনাব তারেক রহমান যেনো ইতিবাচক নেতৃত্ব দিতে পারেন সে লক্ষে সকজলে দোয়া করেন। দোয়া মাহফিলের মাধ্যমে আগামী দিনগুলোতে সকলে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, যা সমাজে একটি ইতিবাচক ও গঠনমূলক উদাহরণ হিসেবে কাজ করবে। সকল ধর্ম-বর্ণ-লিঙ্গ ও জাতি পরিচয়ের ঊর্ধে দেশের স্বার্থে একতাবদ্ধ থাকে বিশেষভাবে দোয়া করা হয়। সংঘাত-সহিংসতা-জুলুমবাজি মুক্ত দেশের জন্য সকলে আল্লাহর কাছে দোয়া করেন।


আপনার মতামত লিখুন