তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা।
আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপকার তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষার পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়নগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান উদ্যোগে আজ ২২ ডিসেম্বর (সোমবার), নগরীর নিতাইগঞ্জের বলদেব আখড়ায় হিন্দু সম্প্রদায় এক বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
এসময় আয়োজনে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ। একাত্মতা প্রকাশ করনে নারায়ণগঞ্জ মহানগর জাগো হন্দুি পরষিদ সভাপতি চন্দন দে, সদস্য সচিব জনি ভৌমিক, ও যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায়সহ বিভিন্ন নেতা ও সংগঠকবৃন্দ।
দেশের প্রাণপ্রিয় জাতীয় নেতা দীর্ঘদিন পরে দেশে ফিরবেন এ লক্ষে দল-মত নির্বিশেষে সবাই যেনো ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে পারে তা প্রার্থনা করেন। পুরোহিতরা উল্লেখ করেন যে ঐক্যবদ্ধতাই জাতীয় মুক্তি ও রাষ্ট্রের গণতান্ত্রিক পূণর্গঠনকে অর্থপূর্ণ করতে পারে। আন্তধর্মীয় সম্প্রীতি সুরক্ষা ও জাতীয় মুক্তির আদর্শকে সমুন্ত রেখে দেশ-দশের কল্যাণে জনাব তারেক রহমান যেনো ইতিবাচক নেতৃত্ব দিতে পারেন সে লক্ষে সকলে প্রার্থনা করেন। এর মাধ্যমে মাধ্যমে আগামী দিনগুলোতে সকলে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, যা সমাজে একটি ইতিবাচক ও গঠনমূলক উদাহরণ হিসেবে কাজ করবে। ধর্ম-বর্ণ-লিঙ্গ ও জাতি পরিচয়ের ঊর্ধে দেশের স্বার্থে সকলে একতাবদ্ধ থাকে বিশেষভাবে প্রার্থনা করা হয়। সংঘাত-সহিংসতা-জুলুমবাজি মুক্ত দেশের জন্য সকলে মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন