হকার উচ্ছেদে লাঠি হাতে টিপু
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে লাঠি হাতে সড়কে ও ফুটপাতের অস্থায়ী হকারদের উচ্ছেদ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত হকারদের উচ্ছেদ করেন তিনি।এ সময় তার সঙ্গে লাঠি হাতে তার কয়েকজন অনুসারীকেও দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু বলেন, “হকারদের কারণে নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় হাঁটতে পারে না। যানজট লেগেই থাকে। ফুটপাত তো বটেই, এখন রাস্তাও ভ্যানগাড়ি দিয়ে দখল করে রেখেছে। পাঁচ আগস্টের পর একাধিকবার এসপি-ডিসির সঙ্গে কথা বলে তাদের সরানো হয়েছিল। কিন্তু আবারও দখল শুরু করেছে। তাই আজ কঠোর অবস্থান নিয়েছি এবং লাঠি হাতে নেমেছি।”
তিনি আরও বলেন, “কঠোর অবস্থান না নিলে এই ভ্যানগাড়ি ও হকারদের রাস্তা দখল বন্ধ করা যাবে না। যানজটমুক্ত শহর চাইলে ফুটপাত দখলমুক্ত করতেই হবে। জনগণের স্বার্থে এই কঠোর উদ্যোগ নিয়েছি। অভিযান চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন