ডেঙ্গু আক্রান্ত আনুর বাসায় গেলেন টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডন চেম্বারের নিজ বাসভবনে যান মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।
এসময় তিনি আনোয়ার হোসেন আনুর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরকার, ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, যুবদল নেতা আব্দুল্লাহ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রিপন শিকদার, ১৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, ১২নং ওয়ার্ডের সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম এবং জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন।


আপনার মতামত লিখুন