খুঁজুন

বন্দর ঘুরে ব্যথিত হয়েছি।।মাসুদুজ্জামান

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
বন্দর ঘুরে ব্যথিত হয়েছি।।মাসুদুজ্জামান

 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন,“আমাদের শৈশব-কৈশোর দুই পাড়েই কেটেছে। গত কয়েক মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করার নির্দেশ দিলে আমি শহর ও বন্দরজুড়ে ঘুরেছি। বন্দর ঘুরে ব্যথিত হয়েছি। দীর্ঘদিন ধরে বন্দরবাসীর সঙ্গে ভোটের রাজনীতি হয়েছে, তাদের প্রাণের দাবি উপেক্ষিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সদ্য দলে ফেরা নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ বক্তব্য দেন মাসুদুজ্জামান। নেতাকর্মীদের নিয়ে পৌঁছালে আতাউর রহমান মুকুল মাসুদুজ্জামান মাসুদকে ফুল দিয়ে বরণ করে নেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের দুই সন্তান। কখনোই আলাদা করে দেখা যাবে না। বন্দরবাসীর যৌক্তিক দাবি-দাওয়ার পাশে তিনি সবসময় থাকবেন।জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারলে বন্দরবাসীর যাতায়াতের জন্য প্রয়োজনীয় সেতুর দাবি জানাবো। যে সেতুটি এখন আছে—তা বন্দরবাসীর কোনো কাজে আসে না। এতটুকু নদীপথ পাড়ি দিতে গিয়ে প্রতিবছর বহু মায়ের বুক খালি হয়। স্বাধীনতার ৫৪ বছর পরও এমন ভোগান্তি মেনে নেওয়া যায় না। বন্দরবাসীর যৌক্তিক অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

এসময় তিনি এপাড়–ওপাড়ের সকল নেতাকর্মীকে একসঙ্গে কাজ করে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরু উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি সদস্য বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, গোলাম নবী মুরাদ।

এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিশনন্দী ইউনিয়নে সুমনের প্রদীপ জ্বালিয়ে রাখতে চান শাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
বিশনন্দী ইউনিয়নে সুমনের প্রদীপ জ্বালিয়ে রাখতে চান শাহাবুদ্দিন

 

​

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের রাজনীতি ও সমাজসেবায় এক সৎ, যোগ্য এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নাম মোঃ শাহাবুদ্দিন প্রধান।দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিশনন্দী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিগত দিনে বিশনন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন শাহাবুদ্দিন প্রধান। বিশেষ করে জনাব মাহমুদুর রহমান সুমনের অত্যন্ত কাছের এবং বিশ্বস্ত সহচর হিসেবে দুঃসময়ে দলের হাল ধরে রেখেছিলেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজনীতির কঠিন সময়ে সুমনপন্থীদের কাছে তিনি ছিলেন এক নির্ভরতার প্রতীক। নেতার আদর্শ ও উন্নয়নের ধারা অর্থাৎ ‘সুমনের প্রদীপ’ বিশনন্দী ইউনিয়নে সবসময় জ্বালিয়ে রাখতে তিনি বদ্ধপরিকর।

রাজনীতিকে কখনোই ব্যক্তিগত স্বার্থ হাসিল বা অনৈতিক সুবিধা নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেননি মোঃ শাহাবুদ্দিন প্রধান। বরং এ ধরনের সুবিধাবাদী রাজনীতিকে তিনি সবসময় ঘৃণা করেন। নিজের কষ্টার্জিত ও পরিশ্রমের অর্থ ব্যয় করেই তিনি অসহায় ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এই নেতা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো সাথে আপস করেন না বা কারো কাছে মাথা নত করেন না। ক্ষমতার মসনদে না থাকলেও আজীবন সুমনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হয়েই সাধারণ মানুষের সেবা করে যেতে চান তিনি। স্থানীয়দের মতে, বিশনন্দী ইউনিয়নে একজন আদর্শ ও ভালো মানুষ নির্বাচনের কথা উঠলে সবার আগে মোঃ শাহাবুদ্দিন প্রধানের নামই উঠে আসে। তার এই ইতিবাচক ও জনকল্যাণমূলক রাজনীতির কারণেই তিনি সবার থেকে আলাদা এবং সর্বজনশ্রদ্ধেয় হয়ে উঠেছেন।

 

হঠাৎ সম্ভাব্য ১০ চেয়ারম্যান প্রার্থীর ডাক।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
হঠাৎ সম্ভাব্য ১০ চেয়ারম্যান প্রার্থীর ডাক।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম আজাদের আহ্বানে উপজেলার ১০টি ইউনিয়নের সম্ভাব্য এই ১০ জন চেয়ারম্যান প্রার্থী বৈঠকে অংশ নেন।

নাম প্রকাশে অনেচ্ছুক সূত্র বলছে, হঠাৎ করেই সম্ভাব্য এই প্রার্থীদের ডেকে পাঠান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বৈঠকে আসন্ন ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক অবস্থা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত একাধিক নেতার ভাষ্যমতে, এমপি নজরুল ইসলাম আজাদ সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রার্থীদের নিজ নিজ ইউনিয়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য বজায় রাখার এবং দলের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান। এছাড়া, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন বলে উপস্থিত নেতারা জানিয়েছেন।

হঠাৎ এই বৈঠক ও সম্ভাব্য ১০ প্রার্থীর ডাক পাওয়ার খবরে আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ ও নানা আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

 

ক্রমেই দীর্ঘ হচ্ছে বস্ত্র হরণের রাজনীতি!

বিশেষ প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
ক্রমেই দীর্ঘ হচ্ছে বস্ত্র হরণের রাজনীতি!

 

​নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে চরম বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ কোন্দলের চিত্র দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরে দলটির শীর্ষ নেতারা নিজ দলের নেতাকর্মীদের দ্বারাই লাঞ্ছিত, অপদস্থ ও শারীরিক সহিংসতার শিকার হয়ে আসছেন। রাজপথে কিংবা প্রকাশ্য কর্মসূচিতে শীর্ষ নেতাদের জামাকাপড় ছিঁড়ে বিবস্ত্র করার মতো ন্যক্কারজনক ঘটনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ আমল থেকে শুরু হওয়া এই ‘বস্ত্র হরণের রাজনীতি’ বর্তমান সময়েও অব্যাহত রয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে গভীর প্রশ্ন তুলেছে—এই অপরাজনীতির শেষ কোথায়? আর কেনইবা কর্মীরা তাদেরই শীর্ষ নেতাদের প্রতি এমন সহিংস ও অমানবিক আচরণ করছেন?

অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তারের জেরে একের পর এক শীর্ষ নেতা দলীয় নেতাকর্মীদের রোষানলে পড়েছেন। বিগত কয়েক বছরের উল্লেখযোগ্য কিছু ঘটনার মধ্যে রয়েছে ২০২২ সালের ২৫ এপ্রিল ঢাকার পুরানা পল্টনে কস্তুরি রেস্টুরেন্টের সামনে ও দারুস সালাম টাওয়ারের কাছে তৎকালীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব (বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক) অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনায় খোদ দলের বেশকজন নেতাকর্মীর বিরুদ্ধেই অভিযোগ ওঠে।

২০২৩ সালে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় বিএনপির একটি অনুষ্ঠানে নেতাকর্মীদের হাতে নাজেহাল হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দীন। সে সময় তার শরীরের জামাকাপড়ও ছিঁড়ে ফেলা হয়।

২০২৪ সালের ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ ঘাট এলাকায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে বেদম পিটুনি দেয় দলেরই অপর অংশের নেতাকর্মীরা। মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহিন আহমেদ সৌরভের নেতৃত্বে তাকে কয়েক দফা মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানে গিয়ে নেতাকর্মীরা তার জামাকাপড় ছিঁড়ে ফেলেন।

২০২৫ সালের ২৯ জুন বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলকে পিটিয়ে বিবস্ত্র করে দেয় সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ও তার অনুসারীরা। মুকুলকে আওয়ামী লীগের শামীম ওসমান ও জাতীয় পার্টির সেলিম ওসমানের দোসর আখ্যা দিয়ে অন্তর্বাস ছাড়া শরীরের সব কাপড় ছিঁড়ে ফেলা হয়।

২০২৬ সালের ৪ জুন নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অকিল উদ্দীন ভূঁইয়া। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা তাকে বেদম পিটুনি দেয়।

সর্বশেষ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচিতে যোগ দিতে গিয়ে লাঞ্ছিত হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য শাহ আলম মানিক। তাকে যুবলীগ নেতা মতিউর রহমান মতির দোসর আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং বিবস্ত্র করে অপদস্থ করা হয়।

নেতাকর্মীদের এই সহিংস আচরণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনো কোনো ঘটনা শীর্ষ নেতাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। খোলা আকাশের নিচে প্রকাশ্য রাজপথে জামাকাপড় ছিঁড়ে ফেলার এসব ঘটনা শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি লজ্জাজনক দৃষ্টান্ত। দলীয় কোন্দল, পদ-পদবি দখল এবং বিগত দিনে প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশ বা ট্যাগিংয়ের রাজনীতির শিকার হয়ে দলেরই সিনিয়র নেতারা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিশ্লেষকদের মতে, দলের ভেতরে জবাবদিহিতা ও কঠোর সাংগঠনিক শৃঙ্খলা না থাকায় কর্মীরা আজ এ ধরনের বেপরোয়া ও অপরাধমূলক আচরণ করার সাহস পাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে তা দীর্ঘমেয়াদে দলের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। দলের হাইকমান্ড থেকে দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে নারায়ণগঞ্জের রাজনীতিতে এই অবক্ষয় আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

 

বিশনন্দী ইউনিয়নে সুমনের প্রদীপ জ্বালিয়ে রাখতে চান শাহাবুদ্দিন হঠাৎ সম্ভাব্য ১০ চেয়ারম্যান প্রার্থীর ডাক। ক্রমেই দীর্ঘ হচ্ছে বস্ত্র হরণের রাজনীতি! ​"কেন চায়ের কাপের আলোচনায় ক্লিন ইমেজ জহিরের নাম"? "জহিরের শূন্যস্থান পূরণে, ঐক্যের নতুন প্রতীক ঈসমাইল"।