খুঁজুন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ২৮টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান প্রদান

দেশবাণী ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ২৮টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান প্রদান

 

নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, আমি নতুন মানুষ আমি বক্তা না। আমি এখনো বক্তা হতে পারেনি। আমার বক্তব্যে কিছু দ্বিধা দ্বন্দ্ব ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু পেরে উঠবো একদিন। আপনারা এভাবে আমাকে বক্তব্য দেয়াতে দেয়াতে এক সময় পেরে যাবো। কেন্দ্রীয় যুবদলের সাগর ভাইকে বলতো, আপনারা কেন্দ্রে জানান এখানে নোংরামী হচ্ছে। আমরা নোংরামী চাই না, আমরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে চাই না। কিন্তু কেউ কেউ দলীয় শৃঙ্খার ভঙ্গ করছে। আপনারা মাঠে তদন্ত করেন, তদন্তের সাপেক্ষে রিপোর্ট করেন ওই সমস্ত লোকজনগুলোকে। তাই জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের বলবো, আপনারা কারো সাথে বাকবিতন্ডতায় জড়াবেন না। আমি ২৪ ঘন্টা রাজনীতি করতে আসেনি। ২৪ ঘন্টা রাজনীতি করবও না। যারা ২৪ ঘন্টা রাজনীতি করে আমরা দেখিছি, তাদের চিত্র তাদের অবস্থান রাজনীতিতে তারা পেশা হিসেবে নিয়েছে। আমরা রাজনীতিতে পেশা হিসেবে নয় আদর্শ হিসেবে দেখতে চাই।

গতকাল ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ঐতিহাসিক স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারী আশ্রম প্রেমতলা প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আয়োজনে বন্দরের ২৮টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সম্প্রীতির শহর। এই শহরে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছেন এই ভ্রাতৃত্ব, সহাবস্থান ও সহনশীলতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সম্মিলিত সংস্কৃতির প্রতীক। আমি ও আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আমাদের পরিচয় একটাই-আমরা সবাই বাংলাদেশি। তাই কেউ যেন আমাদের নিয়ে রাজনীতি করতে না পারে। পূজার প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ প্রত্যাশা ব্যাক্ত করেন, এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং পূজার আনন্দ ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে ঘরে। নারায়ণগঞ্জ হবে সত্যিকার অর্থেই সম্প্রীতির শহর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রিয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভয় কুমার রায় এবং বাংলাদেশ পূজা ফ্রন্টের সদস্যসচিব কার্তিক ঘোষ, গোপিনাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি ভবানী শংকর রায়। এছাড়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য; হাজী ফারুক হোসেন, মাহবুবু উল্লাহ তপন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, ফারুক আহমেদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাখাওয়াত ইসলাম রানা। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম খান এবং মহিলা দলের নেত্রীবৃন্দ – নুরুন্নাহার, শাজেদা খাতুন, লিপি খন্দকার, রোজিনা মেম্বার ও নাজমা বেগম।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান জহির।

জহির বলেন, যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার ফলে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

শুভেচ্ছা বার্তায় জহির বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।

তিনি আরো লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত কালাপাহাড়িয়া ইউনিয়নসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে জহির বলেন, আমাদের মাতৃভূমি কালাপাহাড়িয়াসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি আমার নেতা মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর উপর শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ঈদ মোবারক।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহ।

তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি হাইজাদী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর দলের হয়ে কাজ করেছি। হামলা-মামলা জেল জুলুম নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। অনেক সময় ঘরে ঘুমাতে পারিনি। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, আমি ও আমার নেতাকর্মীরা মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।

তিনি আরও বলেন, আড়াইহাজারের মা-মাটি ও জনগণের আস্থাভাজন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম।আমি আমার নেতা মাননীয় এমপি নজরুল ইসলাম আজাদের মতো জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির। ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি। না: গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপি আজাদ ও রাকিব। বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন