নাঃগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী কাশেমী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনি সমঝোতায় নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মুফতি মনির হোসাইন কাসেমীর নাম ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে ইসলামের সঙ্গে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী ছিলেন মনির হোসাইন কাসেমী। সে নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এবং বিতর্কিত নির্বাচনে পরাজিত হন। তখন তিনি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে প্রথমবার আলোচনায় আসেন। মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম। একই সঙ্গে তিনি কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক ছিলেন। এবারও তার নাম আলোচনায় আসে সারাদেশে যখন প্রথম ধাপে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় সেখানে বাদ রাখা হয় নারায়ণগঞ্জ -৪। অনেকের ধারণা ছিলো তিনিই আবার এ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন। সব গুঞ্জন শেষে মনির হোসাইন কাসেমী আবারও মনোনীত হলেন এ আসনে।
২০১৮ সালে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও এবার নির্বাচন কমিশনের সংশোধীত নিয়ম অনুযায়ী সে সুযোগ থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী তার দলের নিজস্ব প্রতীক খেজুর গাছ প্রতীকে লড়তে হবে তাকে।


আপনার মতামত লিখুন