যুগপৎ আন্দেোলন করেছি
আগামী নির্বাচনে বৃহৎ জোটের চিন্তা বিএনপির: সালাহ উদ্দিন আহমদ
আগামী নির্বাচনকে সামনে রেখে ‘বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে’ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
সোমবার দুপুরে ঢাকার শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
তিনি বলেন, সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই বার্তা দিতে চাই, যাতে দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে।”
“যাদের সাথে আমরা যুগপৎ আন্দেোলন করেছি এবং একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী বৈতরনী পার হতে পারি।


আপনার মতামত লিখুন