খুঁজুন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আমাদের ভিতরে যাতে বিভাজন না হয়।।মাসুদ

নিজস্ব ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
আমাদের ভিতরে যাতে বিভাজন না হয়।।মাসুদ

 

 

নারায়ণগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেই দলের ঐক্যের ডাক ও জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন আমাদের ভিতরে যাতে বিভাজন না হয়।

 

 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে ও সদস্যপত্র গ্রহণের মাধ্যমে দলে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।এসময় তাকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেন, মাসুদুজ্জামান মাসুদ সাহেব দলে যোগদান করছেন আমরা তাকে স্বাগত জানাই।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নানান চড়াই-উৎরাই এবং উত্থান পতনের মধ্য দিয়ে টিকে ছিলো। সেই দলে আজও মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা এই দল করার। মাসুদুজ্জামান মাসুদ সাহেবের এই যোগদানকে আমি অত্যন্ত আনন্দ চিত্তে মনে করি, তাদের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা যোগদান করছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই।যোগদানের পর মাসুদুজ্জামান মাসুদ বলেন, আজকে এই যোগদান হবে আমার জীবনের আরেকটি অধ্যায়। জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে আজকের যাত্রা হবে এই দলকে দুর্নীতিমুক্ত রাখা যেকোনো ধরনের ভালো কাজের সাথে আমার জীবনের পথচলা।

 

 

তিনি বলেন, নারায়ণগঞ্জের যত বিএনপির নেতাকর্মী আছে সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে তারুণ্যের নেতৃত্ব তার নির্দেশনায় কাজ করবো সবাইকে নিয়ে। এখানে স্থানীয় নেতৃবৃন্দ আছেন এবং যারা মহানগর এবং জেলার নেতৃবৃন্দ আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই।

 

 

তিনি আরো বলেন, কোন ভেদাভেদ নেই আমরা সামনে অনেক দূর পাড়ি দিতে হবে। আমাদের ভিতরে যাতে বিভাজন না হয়। আমাদের পেছনে জাতীয়তাবাদী দলের পেছনে লোক লেগে গেছে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা খুবই খুবই জরুরী। সেদিকে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। নারায়ণগঞ্জবাসী সহ আমি কৃতজ্ঞ যে আপনার আমাকে সদস্য হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ ও সাইয়েদুল আলম বাবুল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ও মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মনিরুল ইসলাম রবি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও বিএনপি নেতা  হানিফ সরদার, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইফতেখার কায়েস রুমেল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, ফারুক আহমেদ রিপন, মাহবুব উল্লাহ তপন, এডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন সোখন, শহিদুল ইসলাম রিপন, সারোয়ার মুজাহিদ মুকুল, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সদর থানা বিএনপি সহ-সভাপতি মহসিন উল্লাহ, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক, এসএম দিপু, যুবদল নেতা সরকার আলম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মাতবর, বিএনপি নেতা ইসলা উদ্দিন ঈসা, মহিলা নেত্রী নুরুন্নাহার, সাজেদা খাতুন মিতা, রোজিনা আক্তার, খোরশেদ আলম লিপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান জহির।

জহির বলেন, যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার ফলে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ জুন ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান।

শুভেচ্ছা বার্তায় জহির বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।

তিনি আরো লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত কালাপাহাড়িয়া ইউনিয়নসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে জহির বলেন, আমাদের মাতৃভূমি কালাপাহাড়িয়াসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি আমার নেতা মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর উপর শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ঈদ মোবারক।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহ।

তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি হাইজাদী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর দলের হয়ে কাজ করেছি। হামলা-মামলা জেল জুলুম নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। অনেক সময় ঘরে ঘুমাতে পারিনি। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, আমি ও আমার নেতাকর্মীরা মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।

তিনি আরও বলেন, আড়াইহাজারের মা-মাটি ও জনগণের আস্থাভাজন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম।আমি আমার নেতা মাননীয় এমপি নজরুল ইসলাম আজাদের মতো জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

কেন্দ্রীয় যুবদল কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জহির। ঈদুল আজহা উপলক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জহির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি। না: গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এমপি আজাদ ও রাকিব। বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন