সভাপতি চাঁন মিয়া, সম্পাদক হাজী মোঃ কবির
বন্দরের আমিন আবাসিক এলাকার আল আমিন মসজিদ ও পঞ্চায়েত মসজিদ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের সময় আলহাজ্ব চাঁন মিয়া ও হাজী মোঃ কবির হোসেন সাধারন সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আলহাজ্ব চাঁন মিয়া কমিটির সকলের উপস্থিততে উপদেষ্টা পরিষদসহ নির্বাহী কমিটির নাম প্রকাশ করেন। ঘোষণ শেষে তিনে মসজিদের উন্নয়ন ও এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ সার্বিক বিষয়ে সকলকে ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহবান জানান।
কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল হক, হাজী মোঃ আক্তার হোসেন, হাজী মোঃ জিয়া উদ্দিন, ইঞ্জি: মোঃ শাহীন, মোঃ হানিফ মিয়া, যুগ্ম সাধরণ সম্পাদক পদে অলি আহম্মোদ, আবু মোসা, ইকবাল হোসেন, কাজী মোহাম্মদ আলী, কোষাধক্ষ্য আলমগীর হোসেন মোল্লা, সহ-কোষাধক্ষ্য হাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোহাম্মদ মিল্টন, সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জাকির হোসেন, মোঃ রুবেল হোসেন, দপ্তর সম্পাদক হাজী আব্দুল হক মিলন, হাজী মোহাম্মদ আলী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক: আনোয়ার বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী তারেক হাসান মিঠু। তাছাড়া কার্যকরী সদস্য পদে আছেন মোঃ শাহজাহান রানা, মোঃ আরাফাত, মোঃ মেহেদী হাসান মাহফুজ, মোঃ তৌহিদুর রহমান, মোঃ শেখ সাদী, মোঃ আমজাদ হোসেন, মোঃ মেহেদি হাসান জিতু, মোঃ নুরু মিয়া, মোঃ শেখ নাঈম আহম্মেদ, মোঃ সুমন প্রমুখ।
আলহাজ্ব চাঁন মিয়া আরো বলেন, আল্লাহর ঘর মসজিদ। এখান থেকে নেয়ার অনেক কিছু আছে। দেওয়ার মত অনেক কিছু আছে যদি আল্লাহ তাহালা তা কবুল না করে। কমিটি হলো একটা আনুষ্ঠানিক ও নিয়ম অনুযায়ে। মসজিদ ও পঞ্চায়েত কমিটিতে যারা এটাতো নিয়মতান্ত্রিক। সকলেই উন্নয়ন ও ভালো কাজের ক্ষেত্রে সমান। প্রতিটি সদস্য কমিটির লোক মনে করে সমাজের সার্বিক ভালো দিকগুলো ধরে রাখতে হবে। যত প্রকার অপরাধ আছে তা নিমূর্লে আমাদের ঐক্য থাকতে হবে।


আপনার মতামত লিখুন