খুঁজুন

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের

ইয়েমেনের তায়েজ প্রদেশের ওপর সৌদি আরবের মালিকানাধীন একটি তুর্কি নির্মিত সশস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, একটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটিকে নিচে নামিয়ে আনা হয়েছে।

পৃথকভাবে ইয়াহিয়া সারি জানান, বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর সমাবেশ ও শক্তিবৃদ্ধিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সারির ভাষ্য অনুযায়ী রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং অস্ত্রের গুদামে আগুন ধরে যায়। তিনি আরও যোগ করেন, বাব এল-মানদেবের দক্ষিণে এবং আল-সাকিয়া ও রাস আল-আরাতে অবস্থানরত বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে, এতে বহু সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

লিফট শুধু আমাদের জন্যই নষ্ট: আদালতে পলক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
লিফট শুধু আমাদের জন্যই নষ্ট: আদালতে পলক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করার সময় হাতকড়া পেছনে দেওয়ায় এবং লিফট চালু থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে আদালতে ওঠানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

Advertisement

আদালতে পিপিকে বলেন, পিপি সাহেবের বোঝা উচিত, তাঁর সেই স্থান থেকে আমার এই স্থান বেশি দূরে নয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এ নিয়ে কথা বলেন তিনি।

আদালতে পলক বলেন, হাতকড়া পেছনে দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, পিপির সাহেবের বোঝা উচিত, তাঁর সেই স্থান থেকে আমার এই স্থান বেশি দূরে নয়।

তিনি আদালতে বলেন, যেহেতু ৬ তলা পর্যন্ত হেটে উঠানো হয় মানবিক দিক বিবেচনা করে আমাদের হ্যান্ডকাফ সামনে পরানো হোক।

পরে আদালত থেকে নামার সময়ও তিনি প্রশ্ন তোলেন, লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলককে আদালতে আনার সময় লিফট চালু থাকা সত্ত্বেও তাঁকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আমরা দেখেছি ২ টি লিফটের মধ্যে একটি লিফট চালু তবুও তাদেরকে হেটে নামানো হয়েছে। তাদের হাতে ঝং ধরা হ্যান্ডকাফ এবং বুলেট প্রুফ যে জ্যাকেট তা খুবই নোংরা ফলে তারা অসুস্থ হয়ে যেতে পারেন। তাদের এই বিষয় গুলো বিবেচনা করা উচিত

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় সাজ্জাদ হোসেন এবং নাইমুল হাসান রাসেল নামে দুই আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় উপস্থিত করতে পারেননি কারা কর্তৃপক্ষ। এজন্য ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ নির্ধারণ করেন।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগারে থাকা ৮ জনকে আদালতে উপস্থিত করা হয়। এ মামলায় ৩৪ জন আসামির মধ্যে ১০ জন কারাগার আটক রয়েছে। বাকি ২০ জন শুরু থেকেই পলাতক রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি, নাইমুল হাসান রাসেল। আসামিদের মধ্যে পলক, সাদেক, ফুরকান ও শাহজাহান কারাগারে আটক রয়েছেন।

ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শিত হচ্ছে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শিত হচ্ছে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনের ভেতরে প্রদর্শিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাড়ে ৮ ফুট উঁচু একটি নগ্ন সোনালি ভাস্কর্য। ডেনিশ শিল্পী জেন্স গ্যালশিয়টের তৈরি এই ভাস্কর্যের নাম ‘অরেঞ্জ প্লেগ’। এটি ‘কিং অব ইনজাস্টিস’ নামেও পরিচিত।

ভাস্কর্যে বিবস্ত্র ট্রাম্পকে এক হাতে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা এবং অন্য হাতে লম্বা একটি গলফ ক্লাব ধরে থাকতে দেখা যায়। ক্লাবটির পাশে রয়েছে পৃথিবীর আদলে তৈরি একটি গলফ বল। ট্রাম্প আবার তুলনামূলক খাটো পোশাক পরা এক ব্যক্তির কাঁধে বসে আছেন। লোকটি কোনোভাবে তাকে বহন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের দুটি ভবনকে যুক্ত করা ব্যস্ততম মোড়ে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এটি সেখানে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

ভাস্কর্যের বেদিতে লেখা রয়েছে, ‘আমি একজন মানুষের পিঠে চেপে বসে আছি। আমার ভারে সে তলিয়ে যাচ্ছে। তাকে সাহায্য করার জন্য আমি যেকোনো কিছু করব। শুধু তার পিঠ থেকে নামব না।’

শিল্পী জেন্স গ্যালশিয়টের ভাষ্য, নিয়মতান্ত্রিক বিশ্বব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার পথে ট্রাম্প বড় হুমকিগুলোর একজন। এই ‘ধ্বংসাত্মক প্রভাবের’ বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

২৩ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো ভাস্কর্যটির অনুপ্রেরণা হিসেবে গ্যালশিয়ট উল্লেখ করেছেন বিখ্যাত রূপকথা ‘দ্য এম্পেররস নিউ ক্লোদস’-কে। গল্পটিতে অহংকারী এক রাজা দামি পোশাক পরার ভ্রান্ত অহমিকায় নগ্ন অবস্থায় রাজপথে হাঁটেন। ভয় ও চাটুকারিতার কারণে কেউ তাকে সত্যটি বলতে সাহস পায় না। শেষ পর্যন্ত এক শিশু রাজাকে নগ্ন বলে সত্যটি প্রকাশ করে।

ইউরোপীয় পার্লামেন্টের ভেতরে ভাস্কর্যটি প্রদর্শনের জন্য শিল্পীকে আমন্ত্রণ জানান ডেনমার্কের বামপন্থি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য পার ক্লাউসেন।

ট্রাম্পের ক্ষোভ বা প্রতিক্রিয়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন জানিয়ে ক্লাউসেন বলেন, কারও ‘চামড়া’ যদি এতটাই পাতলা হয় যে ইউরোপীয় পার্লামেন্টে এমন একটি ভাস্কর্য প্রদর্শন সহ্য করতে না পারেন, তাহলে বিশ্বমঞ্চে তার জায়গা নেই।

এর আগে গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩০-এ প্রদর্শিত হয়েছিল ভাস্কর্যটি। চলতি বছর জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সেও এটি দর্শকদের নজর কাড়ে।

প্রতিবাদের প্রতীক হিসেবে দর্শনার্থীদের বিনামূল্যে ভাস্কর্যটির ছোট সংস্করণ বা মিনিয়েচার দেওয়া হচ্ছে। পাশাপাশি বাড়িতে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে এটি তৈরির জন্য প্রয়োজনীয় ফাইলও অনলাইনে প্রকাশ করেছেন গ্যালশিয়ট।

তবে ট্রাম্পকে নিয়ে তৈরি সোনালি ভাস্কর্য এটাই প্রথম নয়। গত এপ্রিলে মিয়ামিতে তার নিজের গলফ কোর্সে ‘ডন কলোসাস’ নামে ১৫ ফুট উঁচু আরেকটি সোনালি ভাস্কর্য উন্মোচন করা হয়। সেখানে পোশাক পরা ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিকে মিয়ামিতে নিজের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতেও দুটি বিশাল সোনালি ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা করছেন ট্রাম্প। এর একটি পরিকল্পনার এআই-নির্মিত ভিডিও তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন।

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের এই ভাস্কর্য প্রদর্শন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

সূত্র: সিএনএন

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে কাজ করবে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের সঠিক প্রতিনিধিত্ব করতে পারে না। তাই আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হুমায়ুন কবির আরও বলেন, এই আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথ সুগম করবে। তবে বিষয়টি একতরফা নয়, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রেরও সমপর্যায়ের সহযোগিতা ও প্রতিশ্রুতি প্রয়োজন।

লিফট শুধু আমাদের জন্যই নষ্ট: আদালতে পলক ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শিত হচ্ছে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চালুর ২ দিনের মাথায় উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের