MBBS ডিগ্রী অর্জন করলেন আইনজীবী দম্পতির কন্যা আনিকা তাসনিম।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস (MBBS) ডিগ্রী অর্জন করেছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট সিনিয়র আইনজীবী ও সাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদা খাতুন-এর কন্যা আনিকা তাসনিম। সম্প্রতি প্রকাশিত এমবিবিএস চূড়ান্ত পরীক্ষার ফলাফলে তিনি এই সাফল্য অর্জন করেন। তাঁর এই অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও নারায়ণগঞ্জ আইনজীবী অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
জানা যায়, আনিকা তাসনিম ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। একাগ্রতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক (MBBS) সম্পন্ন করে নিজেকে একজন চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করলেন।
মেয়ের এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও অ্যাডভোকেট মাসুদা খাতুন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তাঁরা জানান, আনিকা যেন একজন আদর্শ, সৎ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ, নারায়ণগঞ্জবাসী এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে, আনিকা তাসনিমের এই সাফল্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহকর্মীবৃন্দ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ও তাঁর পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করে তিনি চিকিৎসা সেবায় আরও বড় অবদান রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন