সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ – ড. ইকবাল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন ভোটার ও জেন জি অর্থাৎ তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় সভা করেছেন
নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়েত ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁওয়ে টিপরদীতে পানাম ফুড রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জাব্বার, জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম হোসাইন, এনসিপির কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদসহ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সভায় জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন, শিল্পায়ন এবং এই এলাকাকে এগিয়ে নিতে নিজের পরিকল্পনা তুলে ধরেন ডঃ ইকবাল। সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের নানা সামাজিক সমস্যা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, যানজট নিরসনসহ নানা বিষয়ে তরুণদের প্রশ্নের উত্তর দেন ডঃ ইকবাল।
বলেন, জনগণের রায়ে আল্লাহ তায়ালা যদি সুযোগ দেন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এমনভাবে সাজানো হবে যাতে কেউ এই এলাকায় ঢুকলে বুঝতে পারে সোনারগাঁওয়ে প্রবেশ করেছে। তাছাড়া সকলের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসনসহ নিজের পরিকল্পনা তুলে ধরেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট থেকে প্রথমে মাওলানা শাহজাহান শিবলীকে মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে মাঠ পর্যায়ে জরিপ ও জনগণের মতামত এবং তৃনমুল কর্মী সমর্থকদের সিচুয়েশন রিপোর্ট বিবেচনা করে ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়াকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন ১১ দলীয় জোট তথা জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মাওলানা মামুনুল হক এই সিদ্ধান্ত নিয়েছে এবং শীঘ্রই মাওঃ শাহজাহান শিবলী সংবাদ সম্মেলন করে নিজেকছ সরিয়ে নিয়ে জোটের প্রার্থী ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়াকে সমর্থন জানাবেন বলেও দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন