ফতুল্লা বন্দরের কাঁচপুর ইউনিয়ন নিয়ে বড় হচ্ছে নাসিক
রাজধানীর পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দেশের সবচেয়ে ছোট আয়তনের নগর। কিন্তু এবার এ সিটি কর্পোরেশনের আয়তন বাড়তে যাচ্ছে। শিল্পাঞ্চল ফতুল্লার চারটি ইউনিয়ন, বন্দরের চারটি ইউনিয়ন ও কাঁচপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণাংশও যুক্ত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে।
জাতীয় সংসদে বক্তব্য রাখাতে গিয়ে এমনই আভাস দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে মন্ত্রীর কাছে ফতুল্লার চারটি ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করে নাগরিক সমস্যা নিরসনে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তার এই পশ্নে এমন পরিকল্পনার কথা জানান মন্ত্রী মির্জা ফখরুল।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের অধীন চারটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে সীমানা পরিবর্তনের জন্য মতামত চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। যদিও এখনো জেলা প্রশাসকের কার্যালয় মতামত দেয়নি বলেও জানান মন্ত্রী।


আপনার মতামত লিখুন