খুঁজুন

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট আয়োজিত স্বেচ্ছাসেবক দিবসের অনুষ্ঠানে মাসুদুজ্জামান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট আয়োজিত স্বেচ্ছাসেবক দিবসের অনুষ্ঠানে মাসুদুজ্জামান

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। ৭ই ডিসেম্বর (রবিবার) নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে যুবসমাজের অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রায়হান কবির, মাননীয় জেলা প্রশাসক ও চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি – নারায়ণগঞ্জ জেলা ইউনিট।

মাসুদুজ্জামান অনুষ্ঠানে আগত তরুণ স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের কাজের অভিজ্ঞতা শোনেন এবং মানবিক সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকার উচ্চ প্রশংসা করেন। তার উপস্থিতি অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে এবং স্বেচ্ছাসেবকদের মনোবলকে আরও উজ্জীবিত করে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জবাসীর কল্যাণে, শহরবাসীর কল্যাণে যে কোনো উদ্যোগকে আমি সবসময় আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের দেশে কয়েকটি জেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ- নারায়ণগঞ্জ তার মধ্যে অন্যতম। তাই শুধু দুর্যোগ আসলে নয়, বরং দু’মাস আগেই প্রস্তুতিমূলক কাজ শুরু করা অত্যন্ত জুরুরি। দুর্যোগের আগেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করতে না পারলে আমরা বারবার একই সমস্যায় পড়ব। রেড ক্রিসেন্ট সহ সকল স্বেচ্ছাসেবকদের নিয়ে এই কাজগুলো করা সবচেয়ে কার্যকর। কারণ তারাই মানুষের ঘরে ঘরে গিয়ে জানাতে পারেন-কি সতর্কতা নিতে হবে, কীভাবে প্রতিরোধ সম্ভব, কীভাবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এটাই প্রকৃত জনসেবা। তাই আমি রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানাই-আগামী ডেঙ্গু ও চিকুনগুনিয়া মৌসুমের দুই মাস আগে থেকেই প্রস্তুতি কার্যক্রম শুরু করুন। আপনারা এগিয়ে এলেই মানুষ বাঁচবে, পরিবার বাঁচবে। প্রতিটি জেলাতে এই সমস্যা প্রকট নয়-তাহলে নারায়ণগঞ্জে কেন প্রতি বছর পরিস্থিতি ভয়াবহ হয়? কেন জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস বা সিটি কর্পোরেশন সময়মতো উদ্যোগ গ্রহণ করতে পারে না? প্রতি বছরই আমরা দেখি-যখন পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, তখন শুরু হয় ফগার মেশিন দিয়ে লোকদেখানো কিছু কার্যক্রম। কিন্তু ততক্ষণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়, বহু মায়ের বুক খালি হয়ে যায়। এই চিত্র আর দেখতে চাই না। আমি সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল কর্মকর্তা-জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের উদ্দেশে বলতে চাই: নাগরিকদের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ব সঠিক সময়ে পালন করা অত্যন্ত প্রয়োজন। আমরা এই দেশের নাগরিক-আমাদের অধিকার আছে সময়মতো সঠিক স্বাস্থ্যসেবা পাওয়ার, দুর্যোগের মুহূর্তে সরকারের পাশে পাওয়ার। এটি কোনো দয়া নয়; এটি আমাদের মৌলিক অধিকার।

এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল-ইউসুফ খান টিপু যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, অতিথি, প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উষ্ণ, অনুপ্রেরণামূলক এবং মানবতার সেবাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ একটি মিলনমেলা।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা ও মানবিক প্রতিশ্রুতি তুলে ধরেন। দুর্যোগ উদ্ধার প্রশিক্ষণের ডেমোনস্ট্রেশন, প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী, রক্তদাতা সম্মাননা এবং সামাজিক সচেতনতা বিষয়ক উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

 

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার) প্রথম ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে।

​দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে নির্বাচন কমিশন মোট পাঁচটি ধাপে সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপেই আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

​উপজেলার ১০টি ইউনিয়নকে প্রথম ধাপের নির্বাচনে অন্তর্ভুক্ত করার পেছনে ঐকান্তিক প্রচেষ্টা ও কার্যকর ভূমিকা রাখায় আড়াইহাজার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম আজাদ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তাদের মতে, প্রথম ধাপেই নির্বাচন অনুষ্ঠিত হলে এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের ভোটাধিকার দ্রুত নিশ্চিত হবে।

​উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

​নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ কলাগাছিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আবুল বাশার কাসুর মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই টেক্সটাইল মিলটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। কারখানার ভেতরে দাহ্য পদার্থ ও সুতা থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

​সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অগ্নিকাণ্ডে মিলটির উৎপাদন যন্ত্রপাতি ও মজুত থাকা কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

​এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

​

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা এবং বর্ণাঢ্য ‘নবীন বরণ ও কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল এই পুরো অনুষ্ঠানটির আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-২ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ।

এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্টার্ক ট্রী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সরকারি সফর আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাকসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব খন্দকার নাইমা নুসরাত জিনিয়া এবং উক্ত ফাউন্ডেশনের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আনিকা ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি সফর আলী কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল।

উক্ত নবীন বরণ ও সাংস্কৃতিক কনসার্ট সফল করতে কলেজ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

 

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন। আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন। ২২ নভেম্বর এমপি'র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​ এমপি আজাদ এর হস্তক্ষেপে " হজ্ব বাংলা" গামের্ন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি। ব্রাহ্মন্দী ৮নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ রাসেল।