খুঁজুন

মাসুদুজ্জামানের পক্ষে ১৪ নং ওয়ার্ডে ধানের শীষ ও ৩১ দফার বিশাল গণসংযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
মাসুদুজ্জামানের পক্ষে ১৪ নং ওয়ার্ডে ধানের শীষ ও ৩১ দফার বিশাল গণসংযোগ

 

নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের পক্ষে আজ ১৪ নং ওয়ার্ডের উকিলপাড়া মসজিদ এলাকা হতে নদীপাড়, গলাচিপা ও রেললাইন সংলগ্ন বৃহত্তর এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী, যুবসমাজ, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ভোটারদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে । প্রচারণায় জনসাধারণের মাঝে মনোনিত প্রার্থীর পক্ষে ৩১ দফা উন্নয়ন কর্মসূচি তুলে ধরা হয়। এতে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যুব কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাস দমন, নিরাপদ জনপথ নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক অগ্রাধিকারসমূহকে বিশেষভাবে উল্লেখ করা হয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার দীর্ঘদিনের দাবিগুলো পূরণের প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান। গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় অধিবাসীরা মাসুদুজ্জামানের প্রতি গভীর সমর্থন ও প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনবান্ধব প্রশাসন ও স্বচ্ছ নেতৃত্বের জন্য এ প্রার্থীই সঠিক বিকল্প।

আজ রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবদুস সবুর খাঁন সেন্টু, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামাল বদু, সহ- সভাপতি সাবেক ছাত্রদল নেতা দুলাল মল্লিক,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, নাঃগঞ্জ মহানগর বিএনপির সদস্য মার্কিত মুস্তাকিম শিপলু,সাবেক সদর থানা যুবদলের সভাপতি মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক (দপ্তর) সজিব, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জম হোসেন মন্টি, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন, ১৪ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি পারভেজ আলম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নারায়াণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কার্তিক ঘোষ, ১৫ নং ওয়ার্ড যুবদল নেতা ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, সদর থানা যুবদল নেতা স্বপন, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রনি মল্লিক, সদস্য সচিব মোঃ মাহাফুজুর রহমান, ১৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ সোহেল শেখ, ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ওয়াসিম, ১৫ ওয়ার্ড বিএনপি নেতা রিপন, নারায়ণগঞ্জ মহানগর, সদর থানা বিএনপি ও যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দ যথাক্রমে দেলোয়ার, নুর আলম, সিপন, মোস্তাক, শাহ জালাল, টমাস, সেলিম, সুজন, সঞ্জু, জিতু, রাকিব, বাবু প্রমুখ ।

গণসংযোগে অংশ নেয়া নেতৃবৃন্দরা জানান, ধানের শীষ জাতীয় ঐক্য, উন্নয়ন অঙ্গীকার ও জনমতের প্রতিনিধিত্বের প্রতীক, যা তারা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। প্রচারণা চলাকালে লিফলেট বিতরণ, দোয়া কামনা এবং আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করা হয়।

এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও সেবামনোভাব প্রসারের মধ্য দিয়ে সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, বিএনপির নেতৃবৃন্দ ।

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার) প্রথম ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে।

​দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে নির্বাচন কমিশন মোট পাঁচটি ধাপে সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপেই আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

​উপজেলার ১০টি ইউনিয়নকে প্রথম ধাপের নির্বাচনে অন্তর্ভুক্ত করার পেছনে ঐকান্তিক প্রচেষ্টা ও কার্যকর ভূমিকা রাখায় আড়াইহাজার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম আজাদ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তাদের মতে, প্রথম ধাপেই নির্বাচন অনুষ্ঠিত হলে এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের ভোটাধিকার দ্রুত নিশ্চিত হবে।

​উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

​নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ কলাগাছিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আবুল বাশার কাসুর মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই টেক্সটাইল মিলটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। কারখানার ভেতরে দাহ্য পদার্থ ও সুতা থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

​সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অগ্নিকাণ্ডে মিলটির উৎপাদন যন্ত্রপাতি ও মজুত থাকা কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

​এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

​

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা এবং বর্ণাঢ্য ‘নবীন বরণ ও কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল এই পুরো অনুষ্ঠানটির আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-২ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ।

এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্টার্ক ট্রী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সরকারি সফর আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাকসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব খন্দকার নাইমা নুসরাত জিনিয়া এবং উক্ত ফাউন্ডেশনের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আনিকা ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি সফর আলী কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল।

উক্ত নবীন বরণ ও সাংস্কৃতিক কনসার্ট সফল করতে কলেজ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

 

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন। আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন। ২২ নভেম্বর এমপি'র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​ এমপি আজাদ এর হস্তক্ষেপে " হজ্ব বাংলা" গামের্ন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি। ব্রাহ্মন্দী ৮নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ রাসেল।