খুঁজুন
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ, ১৪৩৩

ডিএসইসি ফ্যামিলি ডে বার্ষিক অনুষ্ঠানে বিএনপি নেতা আজাদ

দেশবাণী ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
ডিএসইসি ফ্যামিলি ডে বার্ষিক অনুষ্ঠানে বিএনপি নেতা আজাদ

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক আয়োজন ফ্যামিলি ডে ২০২৫। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপি-এর সহ-সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

ডিএসইসি সভাপতি মুকতাদির অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং ফ্যামিলি ডে-এর আহ্বায়ক, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

সকালের নাস্তা দিয়ে শুরু হওয়া এ আয়োজনে সারাদিনব্যাপী ডিএসইসি সদস্য ও তাদের পরিবারবর্গের সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

র্যাফেল ড্র ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ। প্রথম পুরস্কার হিসেবে গ্লোবালইডি-এর সৌজন্যে ছিল একটি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ছিল ঢাকা-ব্যাংকক ঢাকা যুগল প্লেন টিকিট। এছাড়াও ছিল ঢাকা-কক্সবাজার-ঢাকা প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে ঢাকা শহর ভ্রমণের হেলিকপ্টার রাইড টিকিট।

পুরস্কার বিজয়ীদের হাতে প্রথম পুরস্কারটি তুলে দেন প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম আজাদ, এবং দ্বিতীয় পুরস্কারটি প্রদান করেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট ব্র্যান্ডসমূহ। তাদের মধ্যে ছিল গ্রী স্টার, মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরএকে সিরামিকস এবং ইগলু আইসক্রিম, খন্দকার টি,।

ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই আয়োজন শুধু বিনোদনের উপলক্ষ নয়, বরং এটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পারিবারিক বন্ধন ও সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত।

বন্দরে অ্যাডভোকেট শিপলুর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
বন্দরে অ্যাডভোকেট শিপলুর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ

 

 

 

​বন্দর ২২ নং ওয়ার্ডে অবস্থিত বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু-র পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

৫ মে, সোমবার পরীক্ষা কেন্দ্রের সামনে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু বলেন, ​“বর্তমান তাপদাহে দীর্ঘ সময় পরীক্ষা দিয়ে এবং অভিভাবকরা বাইরে অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়তে পারেন; তাই সাধ্যমতো এই আয়োজন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে করা একটি ছোট্ট প্রচেষ্টা।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবেন।

 

সভাপতি চাঁন মিয়া, সম্পাদক হাজী মোঃ কবির

বন্দর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
সভাপতি চাঁন মিয়া, সম্পাদক হাজী মোঃ কবির

বন্দরের আমিন আবাসিক এলাকার আল আমিন মসজিদ ও পঞ্চায়েত মসজিদ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের সময় আলহাজ্ব চাঁন মিয়া ও হাজী মোঃ কবির হোসেন সাধারন সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আলহাজ্ব চাঁন মিয়া কমিটির সকলের উপস্থিততে উপদেষ্টা পরিষদসহ নির্বাহী কমিটির নাম প্রকাশ করেন। ঘোষণ শেষে তিনে মসজিদের উন্নয়ন ও এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ সার্বিক বিষয়ে সকলকে ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল হক, হাজী মোঃ আক্তার হোসেন, হাজী মোঃ জিয়া উদ্দিন, ইঞ্জি: মোঃ শাহীন, মোঃ হানিফ মিয়া, যুগ্ম সাধরণ সম্পাদক পদে অলি আহম্মোদ, আবু মোসা, ইকবাল হোসেন, কাজী মোহাম্মদ আলী, কোষাধক্ষ্য আলমগীর হোসেন মোল্লা, সহ-কোষাধক্ষ্য হাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোহাম্মদ মিল্টন, সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জাকির হোসেন, মোঃ রুবেল হোসেন, দপ্তর সম্পাদক হাজী আব্দুল হক মিলন, হাজী মোহাম্মদ আলী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক: আনোয়ার বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী তারেক হাসান মিঠু। তাছাড়া কার্যকরী সদস্য পদে আছেন মোঃ শাহজাহান রানা, মোঃ আরাফাত, মোঃ মেহেদী হাসান মাহফুজ, মোঃ তৌহিদুর রহমান, মোঃ শেখ সাদী, মোঃ আমজাদ হোসেন, মোঃ মেহেদি হাসান জিতু, মোঃ নুরু মিয়া, মোঃ শেখ নাঈম আহম্মেদ, মোঃ সুমন প্রমুখ।

 

আলহাজ্ব চাঁন মিয়া আরো বলেন, আল্লাহর ঘর মসজিদ। এখান থেকে নেয়ার অনেক কিছু আছে। দেওয়ার মত অনেক কিছু আছে যদি আল্লাহ তাহালা তা কবুল না করে। কমিটি হলো একটা আনুষ্ঠানিক ও নিয়ম অনুযায়ে। মসজিদ ও পঞ্চায়েত কমিটিতে যারা এটাতো নিয়মতান্ত্রিক। সকলেই উন্নয়ন ও ভালো কাজের ক্ষেত্রে সমান। প্রতিটি সদস্য কমিটির লোক মনে করে সমাজের সার্বিক ভালো দিকগুলো ধরে রাখতে হবে। যত প্রকার অপরাধ আছে তা নিমূর্লে আমাদের ঐক্য থাকতে হবে।

মে দিবস উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
মে দিবস উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি।

 

 

মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ‘এক গৌরবোজ্জ্বল দিন’ বলে মন্তব্য করে হাইজাদী ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি ও আগামীদিনের চেয়ারম্যান প্রত্যাশি মোঃ অলিউল্লাহ।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গের ইতিহাস স্মরণ করে অলি বলেন, “তাদের সেই আত্মত্যাগ শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় আজও আমাদের প্রেরণা ও শক্তি জোগায়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে যুগান্তকারী নানান পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার শ্রম আইন সংস্কার, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের যৌক্তিক মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পেনশন ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার, বন্ধ শিল্প চালু, ন্যায্যমূল্যে খাবার সরবরাহ, স্থায়ী শ্রমিক ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতসহ শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে নানান কর্মসূচি ও নীতি গ্রহণ করেছে।

এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন যুবদল এই নেতা।

 

বন্দরে অ্যাডভোকেট শিপলুর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ সভাপতি চাঁন মিয়া, সম্পাদক হাজী মোঃ কবির মে দিবস উপলক্ষে হাইজাদী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অলি। বন্দর ঘাটে পশুর হাট জনদুর্ভোগের আশঙ্কাঃ ইজারা না দেওয়ার দাবি এলাকাবাসীর ফতুল্লা বন্দরের কাঁচপুর ইউনিয়ন নিয়ে বড় হচ্ছে নাসিক