বন্দরে মুকুলের উপর অতর্কিত হামলা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি (বহিস্কৃত) আতাউর রহমান মুকুলের উপর হামলা হয়েছে।
আজ (২৯ শে জুন) রবিবার দুপুরে বন্দর হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে তাকে মারধর ও হেনস্থা করে একদল দুর্বৃত্ত। এ সময়ে তাকে বিবস্ত্র করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুকুলকে উদ্ধার করে।
এ ব্যাপারে মুকুল জানান, হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের একটি কাজ তিনি পেয়েছেন। সেই কাজের বিষয়ে তিনি সেখানে গেলে সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুর এর লোকজন তার উপর হামলা করে। এঘটনা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন