খুঁজুন

সিটি নির্বাচন, কেন আলোচনায় রাকিব?

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
সিটি নির্বাচন, কেন আলোচনায় রাকিব?

 

 

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লায় সবার মুখে মুখে একটা নাম উটে আসছে আড়াইহাজারের সদ্য নব নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই বিশিষ্ট তরুণ সমাজসেবক রাকিবুল হাসান রাকিব। সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধু তারই নাম। কিন্তু কেন আলোচনায় রাকিবুল হাসান রাকিবের নাম।

এরই কারন হিসেবে তৃণমূল নেতৃবৃন্দ বলছেন,  তারুণ্যের জয়গান ও গণমানুষের আস্থা দীর্ঘদিন ধরে নিঃস্বার্থ সমাজসেবা এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে রাকিব নিজেকে একজন জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা সহায়তা এবং অসহায় মানুষের কল্যাণে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। আড়াইহাজারের গণ্ডি পেরিয়ে তার এই জনপ্রিয়তার ঢেউ এখন আছড়ে পড়ছে সিটি কর্পোরেশনের অলিগলিতে।

নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, তারা এবার নেতৃত্বে নতুনত্ব এবং স্বচ্ছতা খুঁজছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন: “আমরা এমন একজনকে চাই যিনি শুধু প্রতিশ্রুতি দেবেন না, বরং কাজের
মাধ্যমে প্রমাণ দেবেন। রাকিব তরুণ হলেও তার দূরদর্শী চিন্তা ও মানুষের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।

এদিকে জানাগেছে,  তিনি সবসময়ই আধুনিক উন্নত নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন দেখেন। নাসিক নির্বাচনে তার নাম আলোচনায় আসার পর থেকেই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে তরুণ প্রজন্মের জোয়ারচোখে পড়ার মতো। নাসিক নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ যাই হোক না কেন, রাকিব যে সাধারণ মানুষের হৃদয়ে একটি শক্ত জায়গা করে নিয়েছেন, তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট।

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

হাইজাদী ইউনিয়নে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে হাইজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী লিটনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে অংশ নেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মী বলেন, “হাইজাদী ইউনিয়নের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক রয়েছি। এলাকার শান্তি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিহত করা হবে।”

​বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাইজাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থক উপস্থিত ছিলেন।

জহিরের উদ্যোগে ঐক্যবদ্ধ হাইজাদী ইউনিয়ন বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
জহিরের উদ্যোগে ঐক্যবদ্ধ হাইজাদী ইউনিয়ন বিএনপি

​

দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা এবং সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। স্থানীয় বিএনপি নেতা জহিরের বিশেষ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এই ঐক্যের ঘোষণা দেওয়া হয়।

​সংশ্লিষ্ট নেতাকর্মীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংকট উত্তরণে তৃণমূল পর্যায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। জহিরের এই সময়োপযোগী উদ্যোগের ফলে হাইজাদী ইউনিয়ন বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে উদ্যোক্তা জহির তার বক্তব্যে বলেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। হাইজাদী ইউনিয়ন বিএনপিকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​মতবিনিময় সভায় হাইজাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সভার শেষে নেতারা আগামী দিনের যেকোনো সাংগঠনিক কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এটা হাস্যকর : সোহেল ​

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এটা হাস্যকর : সোহেল  ​

​

​আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চলমান রাজনৈতিক আলোচনাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম সোহেল।

​সম্প্রতি আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। একেএম সোহেলের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরার কোনো ভিত্তি নেই এবং এ ধরনের প্রচারণা কেবল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।

​বক্তব্যে একেএম সোহেল বলেন, “গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন কথা সম্পূর্ণ অবাস্তব ও হাস্যকর। দেশের জনগণ এখন আর কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবে না।”

​তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে। বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের গুজব ও ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল জহিরের উদ্যোগে ঐক্যবদ্ধ হাইজাদী ইউনিয়ন বিএনপি শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এটা হাস্যকর : সোহেল ​ শেষ পর্যন্ত কে থাকছেন মাঠে? ​ আড়াইহাজারে আইনশৃঙ্খলার চরম অবনতি, ডাকাত আতংকে এলাকাবাসী। ​