খুঁজুন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় আজ রোববার, ০১ ডিসেম্বর ২০২৫, দেশনেত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের হোসিয়ারী সমিতি মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও আবেগভরে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান, এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার। মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ পাঠের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং বিশেষভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাসুদুজ্জামান বলেন:“আমরা এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করতে এবং তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা – তা আল্লাহর দরবারে পেশ করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তিশালী ও আদর্শিক সংগঠন ছাত্রদল। এই সংগঠন থেকে বহু মেধাবী, দক্ষ ও ত্যাগী নেতাকর্মী জাতীয় নেতৃত্বে উঠে এসেছেন এবং আজও নেতৃত্ব দিচ্ছেন। আমি চাই ছাত্রদলের প্রতিটি সদস্য মানুষের সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখবে – যাতে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপূর্ণ। দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এটি প্রমাণ করে তিনি সত্যিকার অর্থেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পুরো জীবন তিনি আপনাদের-আমাদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন। স্বামী, সন্তান, পরিবারের সদস্যদের হারিয়েছেন, তবুও জনগণের স্বার্থে তার সংগ্রাম থেমে যায়নি। ওয়ান ইলেভেনসহ নানা ঝুঁকিপূর্ণ মুহূর্তে দেশত্যাগের সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি, কারণ তিনি জনগণের পাশে থাকতে চেয়েছিলেন। খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় তারেক রহমান অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন সন্তানের পক্ষে মায়ের পাশে থাকতে না পারা খুবই কষ্টদায়ক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে মায়ের পাশে থাকার ও সেবা করার সুযোগ দেন।”

আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম- আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, মাহাবুব উল্লাহ তপন – সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, শাখাওয়াতুল ইসলাম রানা সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, মাসুদ রানা সদর থানা বিএনপির সভাপতি, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, দিলারা মাসুদ ময়না – সভাপতি মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, আলতাফ হোসেন রিদয় যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, সুজন তুলারাম কলেজ সেক্রেটারি, রোহিত তুলারাম কলেজ দপ্তর সম্পাদক। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি, জনগণের শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জননেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপস্থিত ওলামায়ে কেরাম। দোয়ায় হাজারো মানুষের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় ।

 

পদ স্থগিতের প্রতিবাদে অ্যাড. আনোয়ার ও রিফাত অনুসারীদের মৌন মিছিল

শহর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
পদ স্থগিতের প্রতিবাদে অ্যাড. আনোয়ার ও রিফাত অনুসারীদের মৌন মিছিল

দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা যেন সাংগঠনিকভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। তিনি তাঁর পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় ও অনৈতিক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকার জেলা পরিষদের সামনে থেকে তাঁর এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে দলীয় নেতাকর্মী ও অনুসারীরা একটি বিশাল মৌন মিছিল বের করেন। মিছিলে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার প্রধান এসব কথা বলেন।

মিছিলটি নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে চানমারি রেললাইন অতিক্রম করে চাষাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

বক্তব্যে আনোয়ার প্রধান বলেন, গত ৬ অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একটি বিষয়ের পরিপ্রেক্ষিতে তাঁর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির সদস্যপদও স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দলের নেতাকর্মীদের কাছে বিচার চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সিদ্ধান্তটিতে ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তাঁর সঙ্গে রাজপথে নেমেছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এসব নেতাকর্মী তাঁর সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময় তাঁরা নানা প্রতিকূলতা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। দলের দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করা জরুরি।

আনোয়ার প্রধান আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাঁদের উপেক্ষা করা কিংবা দল থেকে দূরে সরিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁর মতো তৃণমূলের নেতাকর্মীরা যেন দলের অভ্যন্তরে অন্যায়ভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে দলের নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

২২ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে অ্যাডভোকেট শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান

বন্দর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
২২ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে অ্যাডভোকেট শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান

 

বন্দর শ্রী শ্রী লালজী মন্দির, সিরাজউদ্দৌলা মাঠ পূজা মন্ডপ এবং বন্দর বাজার মন্দিরসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের বিভিন্ন দুর্গোৎসব মন্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু পূজা উদযাপন কমিটির আয়োজক প্রতিনিধিদের হাতে এসব শুভেচ্ছা উপহার তুলে দেন।

উপহার প্রদানকালে অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পূজা উদযাপন কমিটির গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নুরী তাসমিন উর্মি। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোখছেদুর রহমান,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ,পৌর বিএনপি সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সহা,সম্পাদক শ্রী অমুল্য চন্দ্র,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম,

উপজেলা জামায়াত ইসলামের আমীর মোঃ রাসেল মিয়া,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পদ স্থগিতের প্রতিবাদে অ্যাড. আনোয়ার ও রিফাত অনুসারীদের মৌন মিছিল ২২ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে অ্যাডভোকেট শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জিবুতি উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত, অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টা, দুই নারী আটক