খুঁজুন

৫ নং ওয়ার্ডের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।। আল আমিন মোল্লা

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
৫ নং ওয়ার্ডের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।। আল আমিন মোল্লা

 

 

আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাজনীতিতে পরিচিত এক নাম আল আমিন মোল্লা। তৃণমূল থেকে গড়ে ওঠা তুখোড়, পোড়খাওয়া, কারানির্যাতিত এই রাজনীতিবিদ জনসেবার প্রত্যয়ে তৃণমূল এর ইচ্ছায় এবার মেম্বার পদে মানুষের দোয়া ও সমর্থন চাইছেন।

জানাগেছে, স্থানীয় রাজনীতিতে সক্রিয় এই নেতার পরিচয় শুধু রাজনৈতিক কর্মী হিসেবেই নয়, একজন সংগঠক এবং সাধারণ মানুষের কাছে সহজ-সরল স্বভাবের মানুষ হিসেবেও পরিচিত।

৫নং ওয়ার্ডের দরিয়াবাদ গ্রামের কৃতি সন্তান আল আমিন মোল্লা। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় একটি পরিচিত মুখে পরিণত হয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নেই কোন বিতর্কিত কর্মকাণ্ড। বিএনপির দুঃসময়ে রাজনীতির মাঠে তাঁর পথচলা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তাঁকে একাধিক মামলা-মোকদ্দমার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মাঠ ছাড়েননি। সহ্য করেছেন জেল-জুলুম ও নির্যাতন। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে দেখা হয়। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন থেকে শুরু করে রাজনৈতিক সংকট মোকাবিলায়ও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

এলাকার মানুষের কাছে তাঁর পরিচয়ের বড় অংশজুড়ে রয়েছে সামাজিক যোগাযোগ ও মানবিক আচরণ।স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে আল আমিন নম্র ও ভদ্র স্বভাবের মানুষ। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলেই সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাঁর প্রত্যাশা, রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাকে ৫নং ওয়ার্ডে আস্থা অর্জনে সহায়তা করবে।

আল আমিন মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য রাজনীতি করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। ৫নং ওয়ার্ফের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে তাঁদের সেবক হিসেবে কাজ করতে চাই। ক্ষমতা নয়, মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

 

“তীব্র কোণঠাসা ও বহুমুখী অভিযোগে বিদ্ধ সাখাওয়াত”।

বিশেষ প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
“তীব্র কোণঠাসা ও বহুমুখী অভিযোগে বিদ্ধ সাখাওয়াত”।

​

স্থানীয় রাজনীতি এবং সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমে চারদিক থেকে তীব্র সমালোচনা ও কোণঠাসার মুখে পড়েছেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। হকার উচ্ছেদ কেন্দ্র করে ঘটা সংঘাত, স্থানীয় আদালত পাড়া ও মহানগর রাজনীতির অভ্যন্তরীণ বিভাজন এবং প্রশাসনিক খাতের নানা অনিয়মের অভিযোগে তার চারপাশের বৃত্ত সংকুচিত হয়ে আসছে বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গন সূত্রে জানা যায়, হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র মহানগর রাজনীতিতে তৈরি হওয়া স্পষ্ট বিভাজন এবং বিভিন্ন স্তরে পদ-পদবি স্থগিত বা নিষ্ক্রিয় থাকার জেরে তাঁর সঙ্গে দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের বড় একটি অংশের দূরত্ব তৈরি হয়েছে। তৃণমূলের কর্মীরা চরম অবমূল্যায়ন ও ক্ষোভের মধ্য দিয়ে দিন কাটালেও সাখাওয়াতের চারপাশে ভিড় জমিয়েছে গুটিকয়েক সুবিধাভোগী ও তোষামোদকারী চক্র। অভিযোগ রয়েছে, মাঠের ত্যাগী কর্মীদের দূরে সরিয়ে সিটির গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেক্টরগুলোতে নিজের অনুগত ও তোষামোদকারী লোকজনকে বসানো হয়েছে।

সিটি কর্পোরেশনের দৈনন্দিন সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও উঠেছে পাহাড়সম অভিযোগ। নগরীর খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো জনগুরুত্বপূর্ণ কাজগুলোতে নিয়মের তোয়াক্কা না করে নামেমাত্র নামমাত্র প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা লোপাট করার গুরুতর অভিযোগ উঠেছে।

​এর পাশাপাশি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগেও চলছে সিন্ডিকেট রাজ। অভিযোগ রয়েছে, ঝাড়ুদার থেকে শুরু the ময়লা সংগ্রহকারী প্রতিটি সেক্টর থেকে প্রতি মাসে নিয়মিত মাসোহারা বা চাঁদা আদায় করা হয়। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে কোরবানির পশুর হাট বসানোর অনুমতি এবং বরাদ্দের নামে লাখ লাখ টাকার আর্থিক বাণিজ্যের গুঞ্জনও রয়েছে জোরালোভাবে।

হকার উচ্ছেদ করতে গিয়ে হট্টগোল, অভ্যন্তরীণ কোন্দল, প্রশাসনিক স্থবিরতা এবং আর্থিক অনিয়মের এসব বিষয় বিগত কিছুদিন ধরে সরকারের উচ্চপর্যায় ও কেন্দ্রীয় নজরদারিতে রয়েছে। স্থানীয় সরকার পরিচালনায় একের পর এক নেতিবাচক তথ্য ও অব্যবস্থাপনার জেরে যেকোনো মুহূর্তে তাঁর বিরুদ্ধে বড় ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক সিদ্ধান্ত আসার জোরালো গুঞ্জন চলছে সংশ্লিষ্ট মহলে।

 

নৌকার খোলসে মোড়ানো বিএনপি মোড়কে চেয়ারম্যান প্রার্থী লিটন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
নৌকার খোলসে মোড়ানো বিএনপি মোড়কে চেয়ারম্যান প্রার্থী লিটন।

​
আসন্ন হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী এখলাস উদ্দিন লিটন। একদিকে দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং অন্যদিকে বর্তমানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবাধ মেলামেশা ও লবিং—এই দুইয়ের মেলবন্ধনে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ধূম্রজাল।

স্থানীয় সূত্রে জানা যায়, এখলাস উদ্দিন লিটন দীর্ঘকাল ধরে এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিগত দিনে দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ এবং স্থানীয় ক্ষমতার পালাবদলে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নিজের অবস্থান শক্ত করেন। দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউনিয়নজুড়ে নিজের আধিপত্য বিস্তার এবং বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের ক্ষমতার সেই সময়ে তার কর্মকাণ্ড স্থানীয় সাধারণ মানুষ ও বিরোধী মতের লোকজনের নজর এড়ায়নি।

রাজনৈতিক পটপরিবর্তন ও বর্তমান পরিস্থিতির বাস্তবতা বিবেচনা করে লিটন এখন নিজের খোলস পাল্টাতে শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির হাইকমান্ড ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গোপনে ও প্রকাশ্যে অবাধে মেলামেশা শুরু করেছেন তিনি। নিজেকে বিএনপির সমর্থক বা তাদেরই লোক হিসেবে জাহির করার নানা কৌশল নিচ্ছেন এই প্রার্থী। অভিযোগ রয়েছে, বিএনপির পদধারী ও প্রভাবশালী নেতাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি মূলত নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিরাপদ করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের পুরনো পরিচয় আড়াল করে বিএনপির মোড়ক গায়ে জড়ানোর এই কৌশলকে অনেকেই সুবিধাবাদী রাজনীতি হিসেবে দেখছেন।

চেয়ারম্যান প্রার্থী এখলাস উদ্দিন লিটনের এই দ্বিমুখী রাজনৈতিক চরিত্র নিয়ে হাইঝাদী ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে চরম অসন্তোষ ও দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বলছেন, যারা এতদিন আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে, সুসময়ে এসে তারা এখন নিজেদের রঙ বদলিয়ে অন্য দলের পরিচয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে।

স্থানীয় সচেতন মহলের মতে, আদর্শিক রাজনীতির বাইরে গিয়ে এভাবে খোলস পাল্টে প্রার্থী হওয়া ইউনিয়নবাসীর জন্য প্রতারণার শামিল। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, লিটনের এই অতীত আওয়ামী কর্মকাণ্ড এবং বর্তমান বিএনপিপ্রীতি নিয়ে ভোটারদের মাঝে আলোচনা ততই জোরালো হচ্ছে। এখন দেখার বিষয়, হাইজাদী ইউনিয়নের সাধারণ মানুষ এই সুবিধাবাদী রাজনীতির জবাব কীভাবে দেন।

 

“জনসেবার ছদ্মবেশে কোন পথে হাঁটছেন রাকিব”?

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
“জনসেবার ছদ্মবেশে কোন পথে হাঁটছেন রাকিব”?

 

​নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ও চর্চিত নামগুলোর একটি—রাকিবুল ইসলাম রাকিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় পদে সরাসরি না থেকেও নারায়ণগঞ্জের রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই তরুণ ব্যবসায়ী। রাজনীতির মাঠের সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, “অবশেষ কোথায় গিয়ে থামবে রাকিবের এই রাজনৈতিক যাত্রা”?

রাকিবের রাজনৈতিক পরিচয়ের সবচেয়ে বড় ভিত্তি তিনি নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই। দলে পদ-পদবি না থাকলেও বড় ভাইয়ের রাজনৈতিক প্রভাব, নিজের অর্থায়ন এবং ব্যক্তিগত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তিনি নারায়ণগঞ্জ মহানগর রাজনীতিতে এক নিজস্ব বলয় তৈরির চেষ্টা করেছেন। দলীয় চেইন অব কমান্ড বা তৃণমূল নেতাকর্মীদের তোয়াক্কা না করে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী কর্মসূচিতে মুখ্য আকর্ষণ হয়ে ওঠার পেছনে তার আর্থিক শক্তি এবং তোষামোদকারীদের বড় ভূমিকা রয়েছে। সজল, রাজীব কিংবা টিপুর মতো অনুসারী ও নেতাদের প্রভাবে কর্মসূচির মূল চেয়ারে তিনি আসীন থাকেন, যা স্থানীয় রাজনীতিতে এক ধরনের অস্বস্তিকর আবহ তৈরি করেছে।

আড়াইহাজারের সন্তান হয়েও বেশ কিছুদিন ধরে রাকিবকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। নিজ এলাকা ছেড়ে হঠাৎ সিটি করপোরেশন অধিবাসীদের সেবায় নিয়োজিত হওয়া এবং দান-অনুদান ও সামাজিক কর্মকাণ্ড বাড়িয়ে দেওয়ার পেছনে স্পষ্ট রাজনৈতিক অভিসন্ধি দেখছেন বিশ্লেষকরা। যদিও রাকিব নিজে কখনোই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেননি, তবে পর্দার অন্তরালে যে সিটি নির্বাচনকে ঘিরেই সব চাল চালছেন, তা এখন খোলা বইয়ের মতোই স্পষ্ট।

রাকিব আদৌ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ভোটার হয়েছেন কিনা—তা এখনও রহস্যাবৃত। এছাড়া তার কোনো স্থায়ী বসবাসের ব্যবস্থা বা জমি কেনা নিয়ে গুঞ্জন ডালপালা মেললেও নির্দিষ্ট কোনো স্পষ্ট তথ্য নেই। রাজনীতিতে যেখানে তৃণমূলের কর্মীদের সাথে সম্পর্ক গড়ে তোলার কথা, সেখানে তোষামোদকারী কয়েকজন নেতার ওপর ভর করে ও অর্থায়নে শহর দখলের এমন কৌশল নারায়ণগঞ্জের অভিজ্ঞ রাজনৈতিক মহল কীভাবে নেবে, তাও দেখার বিষয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাকিবের এই চতুর পদক্ষেপ মূলত মেয়র পদপ্রার্থী হিসেবে নিজেকে জাহির করার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। তৃণমূলের রাজনৈতিক ভিত্তি ছাড়া কেবল অর্থ এবং ভাইয়ের প্রভাব খাটিয়ে বেশি দূর এগোনো কঠিন। বিএনপির মতো বড় রাজনৈতিক দলে ত্যাগী ও পদধারী নেতাদের ডিঙিয়ে কোনো অননুমোদিত ব্যক্তির এমন আধিপত্য দলীয় কোন্দল বাড়িয়ে তুলতে পারে।

নিঃসন্দেহে বলা যায়, রাকিব আপাতত জনসেবার মোড়কে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদের দিকেই ধাবিত হচ্ছেন। তবে দলের সিনিয়র নেতৃত্ব, তৃণমূল কর্মী এবং সর্বোপরি নগরবাসী এই ‘রাজনীতির ব্যতিক্রমী ধারা’কে কীভাবে মূল্যায়ন করে, তার ওপরই নির্ভর করছে তার ভবিষ্যৎ।

 

"তীব্র কোণঠাসা ও বহুমুখী অভিযোগে বিদ্ধ সাখাওয়াত"। নৌকার খোলসে মোড়ানো বিএনপি মোড়কে চেয়ারম্যান প্রার্থী লিটন। "জনসেবার ছদ্মবেশে কোন পথে হাঁটছেন রাকিব"? সামারি ট্রায়ালে ছাড় পাচ্ছে অপরাধীরা: নারায়ণগঞ্জ জুড়ে উদ্বেগ "প্রিন্সের পথেই হাটছেন লিটন"