খুঁজুন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসুদুজ্জামানের দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসুদুজ্জামানের দোয়া মাহফিল

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন। মা, মানুষ ও মাতৃভূমির টানে জনাব তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে আসবেন। জাতীয় নেতা হিসেবে জনাব তারেক রহমান দেশ ও জনগনের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র পুণর্গঠনের যে ঐতিহাসিক দায়িত্ব পেয়েছেন তা যেনো সফলভাবে পালন করতে পারেন সে লক্ষ্যে নারায়নগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান দোয়া মাহফিলের আয়োজন করেন।

আজ ২২ ডিসেম্বর (সোমবার),  নগরীর বরফকল ঘাট সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে মাসুদুজ্জামানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়ার আয়োজনে মাসুদুজ্জামান বলেন,“আমাদের প্রাণপ্রিয় জাতীয় নেতা দীর্ঘ ১৮ বছর মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন রয়েছেন, দূরে ছিলেন। তিনি বিভিন্নভাবে ফ্যসিবাদ দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। তার পরিবার নিপীড়িত হয়েছে, দল ক্ষতিগ্রস্থ হয়েছে। ফ্যাসিবাদিরা যতভাবে পেরেছে জনাব তারেক রহমান ও তার পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। কিন্তু মহান রাব্বুল আলামিনের মেহেরবানি- যে ফ্যসিবাদের শত অত্যাচারেও তারেক রহমান মাথা নত করেননি। আমরা তার স্বদেশ প্রত্যাববর্তনের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ইনশাল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান হবে। আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ যেনো দেশের জন্য তার সমস্ত ত্যাগ কবুল করেন।

আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি যুগ্ম- আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, ও আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, শরীফুল ইসলাম শিপলু, সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার। এছাড়াও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, দল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

অনুষ্ঠান শেষে নেতাকর্মী ও উপস্থিত সকল মানুষ দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য পুরণের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। দেশের প্রাণপ্রিয় জাতীয় নেতা দীর্ঘদিন পরে দেশে ফিরবেন এ লক্ষে দল-মত নির্বিশেষে সবাই যেনো ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে পারে তা প্রার্থনা করেন। দোয়া মাহফিলে বক্তারা উল্লেখ করেন যে ঐক্যবদ্ধতাই জাতীয়তাবাদী আদর্শকে দেশ ও দশের কল্যাণে কাজে লাগানো যাবে এবং এর মাধ্যমেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করা সম্ভব হবে। দোয়া মাহফিলের মাধ্যমে আগামী দিনগুলোতে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, যা সমাজে একটি ইতিবাচক ও গঠনমূলক উদাহরণ হিসেবে কাজ করবে। দোয়া মাহফিল শেষে মাসুদুজ্জামানের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়।

 

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার) প্রথম ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে।

​দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে নির্বাচন কমিশন মোট পাঁচটি ধাপে সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপেই আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

​উপজেলার ১০টি ইউনিয়নকে প্রথম ধাপের নির্বাচনে অন্তর্ভুক্ত করার পেছনে ঐকান্তিক প্রচেষ্টা ও কার্যকর ভূমিকা রাখায় আড়াইহাজার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম আজাদ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তাদের মতে, প্রথম ধাপেই নির্বাচন অনুষ্ঠিত হলে এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের ভোটাধিকার দ্রুত নিশ্চিত হবে।

​উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

​নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ কলাগাছিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আবুল বাশার কাসুর মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই টেক্সটাইল মিলটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। কারখানার ভেতরে দাহ্য পদার্থ ও সুতা থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

​সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অগ্নিকাণ্ডে মিলটির উৎপাদন যন্ত্রপাতি ও মজুত থাকা কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

​এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

​

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা এবং বর্ণাঢ্য ‘নবীন বরণ ও কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল এই পুরো অনুষ্ঠানটির আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-২ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ।

এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্টার্ক ট্রী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সরকারি সফর আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাকসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব খন্দকার নাইমা নুসরাত জিনিয়া এবং উক্ত ফাউন্ডেশনের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আনিকা ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি সফর আলী কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল।

উক্ত নবীন বরণ ও সাংস্কৃতিক কনসার্ট সফল করতে কলেজ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

 

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন। আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন। ২২ নভেম্বর এমপি'র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​ এমপি আজাদ এর হস্তক্ষেপে " হজ্ব বাংলা" গামের্ন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি। ব্রাহ্মন্দী ৮নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ রাসেল।