খুঁজুন

সাবেক এমপি কালামের বাসায় মাসুদুজ্জামান

বন্দর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
সাবেক এমপি কালামের বাসায় মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য তার বাড়িতে গিয়েছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর কালিরবাজারে অবস্থিত আবুল কালামের বাসভবনে যান মাসুদুজ্জামান মাসুদ। তবে এ সময় বাড়িতে ছিলেন না আবুল কালাম। পরে তার কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান।

এ সময় মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে ছিলেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা প্রমুখ।

বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু বলেন, “ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে নারায়ণগঞ্জে সুন্দর রাজনীতি করার জন্য ওনার আশীর্বাদের জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওনার এক আত্মীয় মারা যাওয়ার কারণে সেখানে যাওয়ায় উনি বাড়িতে ছিলেন না। তার কন্যার সাথে আমাদের কথা হয়েছে। মাসুদ ভাই বলেছেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে কালাম ভাই ও অন্যান্য যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের বাড়িতে যাবেন। তাদের সবাইকে নিয়ে আগামীদিনে সুন্দর রাজনীতি উপহার দিবো। আমাদের মহানগরের যে নেতৃবৃন্দরা রয়েছেন দীর্ঘ অ্যান্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন তাদের সাথেও মাসুদুজ্জামান মাসুদ ভাই সৌজন্য সাক্ষাৎ করে পরামর্শ নিয়ে আগামী দিনে নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।”

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার) প্রথম ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে।

​দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে নির্বাচন কমিশন মোট পাঁচটি ধাপে সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপেই আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

​উপজেলার ১০টি ইউনিয়নকে প্রথম ধাপের নির্বাচনে অন্তর্ভুক্ত করার পেছনে ঐকান্তিক প্রচেষ্টা ও কার্যকর ভূমিকা রাখায় আড়াইহাজার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম আজাদ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তাদের মতে, প্রথম ধাপেই নির্বাচন অনুষ্ঠিত হলে এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের ভোটাধিকার দ্রুত নিশ্চিত হবে।

​উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

​নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ কলাগাছিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আবুল বাশার কাসুর মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই টেক্সটাইল মিলটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। কারখানার ভেতরে দাহ্য পদার্থ ও সুতা থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

​সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অগ্নিকাণ্ডে মিলটির উৎপাদন যন্ত্রপাতি ও মজুত থাকা কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

​এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

​

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা এবং বর্ণাঢ্য ‘নবীন বরণ ও কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল এই পুরো অনুষ্ঠানটির আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-২ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ।

এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্টার্ক ট্রী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সরকারি সফর আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাকসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব খন্দকার নাইমা নুসরাত জিনিয়া এবং উক্ত ফাউন্ডেশনের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আনিকা ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি সফর আলী কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল।

উক্ত নবীন বরণ ও সাংস্কৃতিক কনসার্ট সফল করতে কলেজ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

 

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন। আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন। ২২ নভেম্বর এমপি'র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​ এমপি আজাদ এর হস্তক্ষেপে " হজ্ব বাংলা" গামের্ন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি। ব্রাহ্মন্দী ৮নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ রাসেল।