খুঁজুন

তালতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফেরদৌস ও এ এস আই আলামিন এর বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
তালতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফেরদৌস ও এ এস আই আলামিন এর বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিয়োগ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার তালতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ফেরদৌস ও এ এস আই মোঃ আলামিন এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে অভিযোগ করেছেন ভুক্তভোগী মাসুম।গত (২ই ফেব্রুয়ারি)রোজ বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগে তিনি উল্লেখ করেন, জনাব, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মাসুম (৩০), পিতা- আলী, মাতা- মোসাঃ বেবী বেগম, সাং- ব্রাহ্মন বাওগাঁ, ডাকঘর- মহজমপুর- ১৪৪০, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ আপনার কার্যালয়ে উপস্থিত হইয়া বিবাদী ১) মোঃ ফেরদৌস, তালতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ, ২) মোঃ আলামিন, তালতলা পুলিশ ফাড়ীর এ.এস.আই-দের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি এলাকায় দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি এবং জামপুর ইউনিয়নের যুবদলের ইউনিয়ন সেক্রেটারী পদপ্রার্থী। গত ১৭/০২/২০২৫ ইং তারিখে একটি ব্যাটারী চুরিকে কেন্দ্র করে তালতলা পুলিশ ফাঁড়ীর এ.এস.আই আলামিন রাত্র আনুমানিক ১১.০০ ঘটিকার সময় ১ জনকে হাতেনাতে বাটারী সহ ধৃত করেন এবং তাহার সঙ্গীয় আরও ২ জনকে পরবর্তীতে গ্রেফতার করিয়া ফাঁড়িতে নিলে, আমি উক্ত ঘটনার বিষয়ে অবগত হইয়া থানায় উপরোক্ত বিষয়ে উক্ত বিবাদীদ্বয়কে শুধু জিজ্ঞাসা করেছি যে, মামলার আসামী কয়জন তখন বিবাদীদ্বয় বলে যে, আসামী ৩ জন।

পরবর্তীতে আমি আসামীর লিষ্ট গুলো দেখিয়া বলি যে, আপনারা শুধু ২ জন আসামী রেখেছেন আরেক জন আসামী কোথায়? তখন উক্ত ১নং বিবাদী আমার কথায় কোন প্রকার জবাব প্রদান না করিয়া আমাকে হুমকি ধমকি প্রদান করে। তখন আমি খোঁজ নিয়া জানিতে পারি যে, উক্ত ১ ও ২ বা পরস্পর যোগসাজসে আওয়ামী দালাল চক্রের লোকদের নিকট হইতে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা গ্রহণ করে উক্ত ব্যাটারী চুরির মূল আসামীকে ছেড়ে দেয়। তখন আমি এই বিষয়ে বিবাদীদেরকে বলি যে, আপনারা উক্ত ব্যাটারী চুরির মূল আসামীকে কেন ছেড়ে দিলেন? তখন এই কথা বলার পর উক্ত বিবাদীদ্বয় আমাকে উপস্থিত সকলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া হুমকি দেয় যে, আমাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইবে।

তখন আমি উক্ত ফাঁড়ি ত্যাগ করে চলে আসি। পরবর্তীতে উক্ত ব্যাটারী চুরির ঘটনায় ২ জন আসামীকে কোর্টে প্রেরণ করিলে, অত্র ব্যাটারী চুরির অভিযোগকারী/বাদী কোর্টে এসে দেখিতে পায় যে, ৩নং আসামী আমাকে করা হইয়াছে। তখন বাদী/অভিযোগকারী আমার সাথে যোগাযোগ করিয়া আমাকে উক্ত বিষয়ে অবগত করান এবং বলে যে, তাহার স্বাক্ষর এজাহার দায়েরের পূর্বে সাদা কাগজে নিয়েছে এবং স্বাক্ষর না দিলে ব্যাটারী ফেরৎ দিবে না বলিয়া উক্ত অভিযোগকারী/বাদীকে সাদা কাগজে স্বাক্ষর করাতে বাধ্য করেন এবং উক্ত এজাহারে উক্ত বিবাদীয় সুকৌশলে অভিযোগকারী/বাদীর অজ্ঞাতসারে আমার নাম অন্তর্ভুক্ত করিয়া দিয়াছে। মূলত উক্ত ব্যাটারী চুরির অভিযোগকারী/বাদী আমাকে চিনেন না এবং সে আমার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ দায়ের করেন নাই। যাহা অভিযোগকারী/বাদীর অডিও রেকর্ডীং রহিয়াছে এবং প্রয়োজনে সে সাক্ষাতেও যেখানে যাওয়ার প্রয়োজন তাহা করিতে ইচ্ছুক রহিয়াছে এবং অত্র বিবাদীদ্বয় প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে।অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন মহোদয় যেন, আমার উক্ত অভিযোগ আমলে নিয়ে উক্ত বিবাদীদ্বয়ের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিয়া আমাকে সোনারগাঁও থানার মামলা – ২২ (২) ২০২৫ মামলা হইতে অব্যাহতি/খালাস প্রদানের আদেশ দিলে, মহোদয়ের নিকট চির কৃতজ্ঞ ।

এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।।এমপি আজাদ

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।।এমপি আজাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বৃষ্টিতে ভিজেও নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আওয়ামী লীগকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর নয়। এখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি বলেন, ‘একটা একটা করে আওয়ামী লীগের লোক ধরবেন, জেলে দেবেন। তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। সে কারণেই অনেক ছাড় দিয়েছেন। শান্তিতে থাকলে ভালো, না হলে আর কোনো ছাড় নয়। এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি আজাদ বলেন, বিএনপির কোনো নেতা যদি নিজের আত্মীয় বা পরিচিত হওয়ার কারণে আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবেন, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

 

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

হাইজাদী ইউনিয়নে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে হাইজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী লিটনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে অংশ নেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মী বলেন, “হাইজাদী ইউনিয়নের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক রয়েছি। এলাকার শান্তি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিহত করা হবে।”

​বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাইজাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থক উপস্থিত ছিলেন।

জহিরের উদ্যোগে ঐক্যবদ্ধ হাইজাদী ইউনিয়ন বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
জহিরের উদ্যোগে ঐক্যবদ্ধ হাইজাদী ইউনিয়ন বিএনপি

​

দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা এবং সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। স্থানীয় বিএনপি নেতা জহিরের বিশেষ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এই ঐক্যের ঘোষণা দেওয়া হয়।

​সংশ্লিষ্ট নেতাকর্মীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংকট উত্তরণে তৃণমূল পর্যায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। জহিরের এই সময়োপযোগী উদ্যোগের ফলে হাইজাদী ইউনিয়ন বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে উদ্যোক্তা জহির তার বক্তব্যে বলেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। হাইজাদী ইউনিয়ন বিএনপিকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​মতবিনিময় সভায় হাইজাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সভার শেষে নেতারা আগামী দিনের যেকোনো সাংগঠনিক কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।।এমপি আজাদ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল জহিরের উদ্যোগে ঐক্যবদ্ধ হাইজাদী ইউনিয়ন বিএনপি শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এটা হাস্যকর : সোহেল ​ শেষ পর্যন্ত কে থাকছেন মাঠে? ​