এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।।এমপি আজাদ

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৭:২৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বৃষ্টিতে ভিজেও নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আওয়ামী লীগকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর নয়। এখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি বলেন, ‘একটা একটা করে আওয়ামী লীগের লোক ধরবেন, জেলে দেবেন। তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। সে কারণেই অনেক ছাড় দিয়েছেন। শান্তিতে থাকলে ভালো, না হলে আর কোনো ছাড় নয়। এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি আজাদ বলেন, বিএনপির কোনো নেতা যদি নিজের আত্মীয় বা পরিচিত হওয়ার কারণে আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবেন, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন