এমপি আজাদ এর হস্তক্ষেপে ” হজ্ব বাংলা” গামের্ন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৯:৩০ পূর্বাহ্ণ

 

 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপে স্থানীয় লেঙ্গুরদী এলাকায় অবস্থিত ‘হজ্ব বাংলা’ গার্মেন্টসের শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে বেতন বৃদ্ধির খবরে সন্তোষ প্রকাশ করেন কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় শ্রমিকদের উদ্দেশে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আমরা সব সময় আপনাদের পাশে আছি। বিএনপি সরকার শ্রমিকদের পাশে আছে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরবেন এবং আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে কর্মপরিবেশ ভালো থাকবে, উৎপাদনও বাড়বে।

তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের শ্রম ও অবদানের ওপর শিল্পকারখানার অগ্রগতি নির্ভর করে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি ও সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বেতন বৃদ্ধির খবরে শ্রমিকদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা যায়। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় কারখানার শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন