“জহিরের শূন্যস্থান পূরণে, ঐক্যের নতুন প্রতীক ঈসমাইল”।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৭:২৩ পূর্বাহ্ণ

​

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের জনপ্রিয় নেতা জহিরের নৃশংস হত্যাকাণ্ডের পর থমকে গিয়েছিল স্থানীয় রাজনৈতিক মাঠ। কিন্তু নেতার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে সেই শূন্যতা পূরণে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এখন সামনে চলে এসেছেন তাঁরই ভাগিনা মো. ইসমাইল হোসেন। বড় কোনো দলীয় পদপদবী না থাকলেও মামার আদর্শ  নেতাকর্মীদের ভালোবাসাকে পুঁজি করে তিনি এখন কালাপাহাড়িয়া যুবদলের হাল ধরেছেন।

স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, নিহত যুবদল নেতা জহির বেঁচে থাকা অবস্থায় যেভাবে নেতাকর্মীদের আগলে রাখতেন এবং সুখে-দুঃখে পাশে থাকতেন, ঠিক তেমনিভাবেই এখন তাদের আগলে রাখছেন ইসমাইল হোসেন। দলীয় পদ-পদবীর তোয়াক্কা না করে দলের প্রতি নিখাদ আনুগত্য, অঘাত শ্রম আর ত্যাগের মাধ্যমেই তিনি সকলের আস্থা অর্জন করেছেন।

মামার মৃত্যুর পর থেকেই একদিকে যেমন তিনি জহির হত্যার বিচারের দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে রাজনীতির মাঠেও মামার শূন্যস্থান পূরণে নিরলসভাবে কাজ করছেন। মামলা ও নানামুখী প্রতিকূলতার মাঝেও ঘাম ঝরিয়ে দলকে এগিয়ে নিতে তিনি সচেষ্ট। আন্দোলন-সংগ্রামে তাঁকে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মরহুম জহিরের তৈরি করা দীর্ঘদিনের পরীক্ষিত সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

নেতাকর্মীরা জানান, ইসমাইল হোসেনের দৃঢ় সাহস, সৎ মনোবল এবং আপসহীন মনোভাবই এই দুঃসময়ে কালাপাহাড়িয়া যুবদলকে ঐক্যবদ্ধ রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। মামার অসমাপ্ত কাজ ও আদর্শ বাস্তবায়নে তিনি নিজেকে উৎসর্গ করেছেন, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে এবং নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করেছে।

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন