কারো ইন্ধনে পড়বেন না।।এমপি আজাদ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৯:২৭ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ শ্রমিকদের উদ্দশ্য করে বলেছেন, শ্রমিক ভাইরা আপনারা কারোও ইন্ধনে পড়বেন না। আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। সেখানে দেখা যাচ্ছে কারা উস্কানি দিচ্ছে। সেগুলো দেখে শনাক্ত করা হচ্ছে। অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (২ নভেম্বর) ফতুল্লার শিবুমার্কেট এলাকায় শ্রমিক বিক্ষোভ চলাকালীন সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যারা রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। শ্রমিক ভাইদের বলবো আপনারা ত্যাগ স্বীকার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী
মজুরি কমিশন গঠন করেছেন। আপনাদের ন্যায্য দাবী আলোচনা সাপেক্ষে পূরণ করা হবে। আপনারা কারও ইন্ধনে পড়বেন না। আপনাদের জন্য যেটা ন্যায্য সেটা করা হবে।

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন