দূর্গা পূজায় বন্দরে কাউন্সিলর প্রার্থী অ্যাড. শিপলু’র কাপড় বিতরণ

বন্দর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ । ৯:২৭ অপরাহ্ণ

 

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নতুন পোশাক উপহার প্রদান করা হয়েছে।

১৭ই অক্টোবর (শনিবার) সকাল থেকে বন্দর ২২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী ও মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু’র উদ্যোগে এসব নতুন কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়। বন্দর রেলি বাগান, বন্দর শ্রী শ্রী লালজী মন্দির এবং বন্দর বাজার মন্দিরসহ একাধিক স্থানে ঘুরে ঘুরে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের হাতে এই উপহার তুলে দেন।

উপহার প্রদানকালে অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, কিন্তু এই দেশটা আমাদের সবার। আমরা আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে একসাথে বসবাস করে আসছি। সব ভেদাভেদ ভুলে আমরা সকলে মিলে সম্প্রীতি বজায় রাখব এবং দেশ ও নিজ এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব”।

পোশাক বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে অ্যাডভোকেট শিপলু’র প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত শুভানুধ্যায়ীরা।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন