আজ শুক্রবার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর গ্রামে পারিবারিক কোন্দলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে বলে জানাগেছে।এবিষয়ে জানতে চেয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহির রহমানকে ফোন করা হলে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
একটি মহল আমার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে আমাকে জড়িয়ে কুৎসা রটাচ্ছে।আমি বা আমার কোন কর্মী এ ঘটনার সাথে জড়িত নন।আমার নামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ৮:৪৭ অপরাহ্ণ