বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ” দেশবাণী টুয়েন্টিফোর ডটকম ” পরিবার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোক বার্তায় “দেশবাণী টুয়েন্টিফোর ডটকম ” এর প্রকাশক ও সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ সকল সদস্য দুঃখ ও শোক জানিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন ও সমগ্র জাতির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ডেস্ক নিউজ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৬:৩৫ অপরাহ্ণ