খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দরে দোয়া মাহফিল।

বন্দর প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ১০:৫৯ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ -৫ আসনের বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান এর পক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১লা ডিসেম্বর ( সোমবার) রাতে বন্দর রেলি আবাসিক এলাকায় জাসাস নেতা মো: ফিরোজ মিয়ার আয়োজনে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু, ২২নং ওয়ার্ড সেক্রেটারি রাসেল বেপারি, থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী সোহাগসহ জাসাস , বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন