সুলতান – হান্নান পাত্তা পেলেন না

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ১১:০৭ পূর্বাহ্ণ

 

সাবেক  এমপি আবুল কালামের সমর্থক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বহিষ্কৃত নেতা হান্নান সরকার ও সুলতান আহম্মেদ পাত্তা পেলেন না নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের কাছে। ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দুই হাত তুলে সুলতান আহম্মেদ এগিয়ে গেলেও মাসুদুজ্জামান মাসুদ হাস্যোজ্জল হয়ে করমর্দন করে চলে যান।
এ সময় মাসুদের পাশে ছিলেন মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, বর্তমান যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, সদ্য বহিস্কারাদেশ প্রত্যাহারে প্রাথমিক সদস্য শওকত হাসেম শকু ও মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল।
গত ৩০ ডিসেম্বর ২০২৩ সালে জাতীয় পার্টির এমপি প্রার্থী সেলিম ওসমানের মঞ্চে থাকার অভিযোগে হান্নান সরকার ও সুলতান আহম্মেদ  বহিস্কার করা হয়। সম্প্রতি মুকুল, শকুর ও মুরাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিলেও সুলতান এর বিরুদ্ধে জাতীয়পার্টির লাঙ্গলের পক্ষে ভোট প্রধান করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় তার প্রতি তৃণমূলে আছে তীব্র ক্ষোভ ও অনীহা।
সম্প্রতি হোসিয়ারি সমিতিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে  মাসুদুজ্জামান মাসুদের সাথে দেখা করে দুই হাত তুলে সমর্থন চাইলে পাত্তা পেলেন না হান্নান সরকার ও সুলতান আহম্মেদ।
প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন