নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের ছোট ভাই ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুর রহমান রাকিব বলেছেন, আড়াইহাজারের মাটিতে কোন দালালের স্থান নেই। আমরা দালালদের বিরুদ্ধে মিছিল করবো। তিনদিন আগে থেকে তারা প্ল্যান করে আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য আজ তারা মশাল মিছিল করেছে। মশাল মিছিল কারা করে? আওয়ামী লীগ মশাল মিছিল করে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আড়াইহাজারে মনোনয়ন বঞ্চিত আতাউর রহমান খান আঙ্গুর ও মাহমুদুর রহমান সুমনের বহিষ্কারের দাবীতে মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি I

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ১০:০৫ অপরাহ্ণ