জিয়া সাইবার ফোর্স আড়াইহাজার উপজেলার ৬৮ সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে।গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা সাইবার ফোর্স এর আহবায়ক মারুফ আহমেদ রোমান ও সদস্য সচিব মো: খোকন রানা সাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।উক্ত কমিটিতে আড়াইহাজার উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র সহ সভাপতি হয়েছেন রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের একনিষ্ঠ কর্মী মো: শাহজালাল মিয়া।এর আগেও তিনি দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর যুগ্ম আহবায়ক।
মো: শাহজালাল মিয়া বলেন, আমি আমার রাজনৈতিক আদর্শ বুকে ধারন করে ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ভাই এর হাতকে শক্তিশালী করতে আগামী দিনে আড়াইহাজার জিয়া সাইবার ফোর্স সংগঠনকে পূর্বের চেয়ে আরোও অনেক শক্তিশালী সংগঠন এ পরিনত করতে সবার সহযোগিতা কামনা করছি।
আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর আহবায়ক মারুফ আহমেদ রোমান ও সদস্য সচিব মো: খোকন রানা ভাইকে।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ । ১১:১১ পূর্বাহ্ণ