আড়াইহাজারে ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

মিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ । ৭:৫২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুই নারীকে ৬৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে। ২রা জুলাই (বুধবার) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন সেলিনা (২৮) এবং নুপুর আক্তার (৩০) ।

আড়াইহাজার থানার ওসি খদকার নাসিরউদ্দিন জানান, ওই সময় যৌথবাহিনী দাইরাদী গ্রামের মাদক ব্যবসায়ি ডালিমের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ডালিমকে বাড়ীতে না পেলেও তার স্ত্রী নুপুর আক্তার (৩০) এবং তার সহযোগি দাইরাদী এলাকার আউয়ালের বাড়ীর ভাড়াটিয়া এবং ফারুকের স্ত্রী সেলিনা (২৮) কে ৬৫ পিস ইয়াবা সহ আটক করে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। অভিযানে গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই আক্তার হোসেন অংশ গ্রহণ করেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন