হাইজাদী ইউনিয়নে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে হাইজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী লিটনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে অংশ নেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মী বলেন, “হাইজাদী ইউনিয়নের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক রয়েছি। এলাকার শান্তি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিহত করা হবে।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাইজাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থক উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ১০:১৮ পূর্বাহ্ণ