নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অঙ্গন থেকে ঝরে গেল দুটি উজ্জ্বল নক্ষত্র। মঙ্গলবার (১০ নভেম্বর) পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী খোকন চন্দ্র সাহা।
একই দিনে দুই অভিজ্ঞ ও প্রবীণ আইনজীবীর আকস্মিক প্রয়াণে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিচারক, আইনজীবী ও আইনজীবী সহকারীসহ সকল স্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকস্তব্ধ পরিবেশ।
আইনজীবীদের কল্যাণে তাঁর অবদান সর্বজনবিদিত। তারা উভয় ছিলেন একাধারে জুনিয়রবান্ধব, দক্ষ ক্রিমিনাল প্র্যাকটিশনার এবং সদালাপী ও মিষ্টভাষী একজন মানুষ। আইন পেশায় তাঁর বিচক্ষণতা এবং নতুন আইনজীবীদের প্রতি তাঁর স্নেহশীল মনোভাবের জন্য তারা সর্বজন শ্রদ্ধেয় ছিলেন।
উভয় প্রবীণ আইনজীবীর চিরবিদায়ে আইন অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহসা পূরণ হওয়ার নয়। নারায়ণগঞ্জের সর্বস্তরের আইনজীবীবৃন্দ তাঁদের বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৫:৫৭ অপরাহ্ণ