নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আন্তর্জাতিক মানবসেবা সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে জেলার প্রগতিশীল ও সচেতন ভোটাররা তাকে এই দায়িত্ব প্রদান করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত ফ্যাসিস্ট আমলের নানা প্রতিকূলতা, দমন-পীড়ন ও মামলার শিকার হয়েও রাজপথের আন্দোলন-সংগ্রামে অবিচল থাকার পুরস্কারস্বরূপ এই জয় পেয়েছেন তিনি। কঠিন সময়েও দলের হাল ধরে রাখা এই নেতার প্রগতিশীল ও বুদ্ধিবৃত্তিক মহলেও যে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে, এই বিজয় তারই এক অনন্য প্রমাণ।
ফ্যাসিবাদী শাসনকালে যখন রাজনৈতিক প্রতিপক্ষের বহুমুখী জুলুম, নির্যাতন এবং অসংখ্য মামলার মুখে বিরোধী মতের অনেকেই কোণঠাসা ছিলেন, তখন রাজপথের লড়াইয়ে অগ্রভাগে ছিলেন অ্যাডভোকেট টিপু। সেই সংকটময় সময়ে রাজনৈতিক অনিশ্চয়তার কথা ভেবে অনেকে যখন স্থানীয় প্রভাবশালী ওসমান পরিবারের সঙ্গে আঁসাত করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা এবং আয়েসী জীবনযাপনে ব্যস্ত ছিলেন, তখনো রাজপথের আন্দোলন ও দলীয় নেতাকর্মীদের ছাতা ধরে রেখেছিলেন তিনি। রাজপথে তার ধারাবাহিক সরব উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছিল।
রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবসেবা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এই সংগঠনের নির্বাচনে সাধারণ ভোটার হিসেবে অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন স্তরের প্রগতিশীল ও চিন্তাশীল নাগরিকরা। এই নির্বাচনে প্রতিপক্ষকে হারিয়ে অ্যাডভোকেট টিপুর বিপুল ভোরে দাপটি বিজয়ী হওয়া প্রমাণ করে যে, তিনি কেবল একজন রাজপথের লড়াকু রাজনৈতিক নেতাই নন, বরং সমাজের বুদ্ধিবৃত্তিক ও প্রগতিশীল মহলেও তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সমাজসেবামূলক এই সংগঠনে তার এই বিজয় নারায়ণগঞ্জের সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে এক নতুন বার্তার জন্ম দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ১২:৪৪ অপরাহ্ণ