“মার্কেটিং ম্যানেজার থেকে কোটিপতি, নেপথ্যে কি”?

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ । ৯:৫৬ পূর্বাহ্ণ

 

​

সোনালী পেপার গ্রুপের মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অংকের অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে লিটন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্বল্প সময়ে তাঁর এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠা নিয়ে সর্বমহলে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও ধোঁয়াশা।

অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছেন এই লিটন। তাঁর এই অবৈধ সম্পদ অর্জনের মূল নেপথ্য নায়ক ছিলেন সাবেক এমপি বাবু। সাবেক এই সংসদ সদস্যের সরাসরি শেল্টার ও রাজনৈতিক আশ্রয়ে থেকেই লিটন প্রতিষ্ঠানে জালিয়াতি ও অবৈধ উপায়ে অর্থ আদায়ের পথ সুগম করেন। এছাড়া তিনি আওয়ামী লীগ নেতা ইকবাল পারভেজের অত্যন্ত ঘনিষ্ঠ জন হিসেবেও পরিচিত।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের খবর, কেবল রাজনৈতিক যোগাযোগই নয়, পারিবারিক ও আত্মীয়তার সুগভীর সম্পর্ক রয়েছে তাঁদের মাঝে। আওয়ামী লীগ নেতা ইকবাল পারভেজের আপন ভাইয়ের ‘উকিল বাপ’ হলেন এই লিটন। অন্যদিকে, ‘রুট ডাকাত’ নামে পরিচিত তাঁর প্রধান সহযোগী রুবেল হলেন ইকবাল পারভেজের সম্পর্কে বিয়াই। এই রুবেল ও লিটনের সিন্ডিকেটের মাধ্যমেই সমস্ত অবৈধ আর্থিক লেনদেন ও নেটওয়ার্ক পরিচালিত হয়।

রাজনৈতিক চাটুকারিতা ও দুর্নীতির ওপর ভর করে গড়ে ওঠা এই বলয়ের নেপথ্যে মূল ভূমিকা পালন করছেন লিটন নিজেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, লিটনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের রাজনীতি ও প্রভাব বিদ্যমান, যা তিনি নিজের অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতে ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন।

সোনালী পেপার গ্রুপে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্জিত এই অবৈধ সম্পদের প্রকৃত উৎস উদঘাটনে এবং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আশু হস্তক্ষেপ দাবি করছেন সচেতন মহল।

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন