নাসিক নতুন প্রশাসকের কাছে কদমরসুল সেতু দ্রুত বাস্তবায়ন চাইলেন অ্যাডভোকেট শিপলু।

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৩৮ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে তার প্রথম কর্ম দিবসে সৌজন্য সাক্ষাৎ করে শীতলক্ষা নদীর উপর নির্মাণাধীন কদম রসুল সেতুর দ্রুত বাস্তবায়ন চাইলেন বন্দর উন্নয়ন ফোরামের যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম শিপলু।

এসময় তিনি দাবি করেন বন্দরের মানুষের প্রাণের দাবি কদমরছুল সেতু যাতে দ্রুত দৃশ্যমান হয় সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য।

এডভোকেট সাখাওয়াত হোসেন খান এ সময় শীতলক্ষ্যা সেতুর উপরে দুইটি সেতু করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কদম রসুল সেতুর নির্মাণ কাজ দ্রুত করার আশ্বাস প্রদান করেন।

এ সময় অ্যাডভোকেট শিপলুর সাথে উপস্থিত ছিলেন যুবদল নেতা কাজী মাহবুবুর রহমান সোহাগ, আব্দুর রহমান, আশরাফ আলী, কাওসার আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন