নাঃগঞ্জ-২ আসনে আজাদের মনোনয়ন ফরম সংগ্রহ।

আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ৬:২১ অপরাহ্ণ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুর রহমান এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জেলা বিএনপি’র আহবায়ক  কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, সদস্য মোহাম্মদ উল্লাহ লিটন, পৌর  বিএনপি’র সাধারণ সম্পাদক ও বি আর ডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম , ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক ও নবী হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন