বন্দরে কর্কশিট কারখানায় আগুন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৭:২৬ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের বন্দরে একটি কর্কশিট তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকার মালিকানাধীন ‘আয়েশা ইপিএস ইনসোলেশন লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ কর্কশিট ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ নিশ্চিত করে বলা যাবে।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন