সুরুজ্জামান, ডেবিড ও রুশোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা 

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ৫:৩৬ পূর্বাহ্ণ
প্রয়াত নারায়ণগঞ্জ শহর বিএনপির সহ-সভাপতি সুরুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনউল্লাহ ডেবিড, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডস্থ বৌ বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আইন সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য এড. শরিফুল ইসলাম শিপলু উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত মুমিনুল্লা ডেবিট এর ছোট ভাই বিএনপি নেতা রোমান।
এ সময় নাসিক ২২ নং ওয়ার্ড বিএনপির  সভাপতি শিবু দাস, নাসিক ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, যুবদল নেতা নোমান, আলী নওশেদ তুষার, জনি, মমিন, সুমন দাস, রনজিত দাস, নুরুল ইসলাম, জাকির হোসেন, বাদল, সোহেল মিয়া, নাছির, মহিউদ্দিন, লিটন, সেলিম, হাবিবুর রহমান সহ ২২ নং ওয়ার্ড যুবদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন