জিয়া সাইবার ফোর্স  সভাপতি কবির, সেক্রেটারি অপু প্রধান সিনি: সহ সভাপতি  হলেন মো: শাহজালাল মিয়া।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ । ১০:০১ পূর্বাহ্ণ

জিয়া সাইবার ফোর্স আড়াইহাজার উপজেলার ৬৮ সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে।গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা সাইবার ফোর্স এর আহবায়ক মারুফ আহমেদ রোমান ও সদস্য সচিব মো: খোকন রানা সাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।উক্ত কমিটিতে আড়াইহাজার উপজেলা জিয়া সাইবার ফোর্স এর এর সভাপতি হয়েছেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের একনিষ্ঠ কর্মী  রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা রায়হান কবির রুবেল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান অপু প্রধান ও সিনি সহ সভাপতি  মো: শাহজালাল মিয়া।

কমিটির শীর্ষ এই নেতৃবৃন্দ বলেন, আমি আমার রাজনৈতিক আদর্শ বুকে ধারন করে ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ভাই এর হাতকে শক্তিশালী করতে আগামী দিনে আড়াইহাজার  জিয়া সাইবার ফোর্স সংগঠনকে পূর্বের চেয়ে আরোও অনেক শক্তিশালী সংগঠন এ পরিনত করতে সবার সহযোগিতা কামনা করছি।
আমরা বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর আহবায়ক মারুফ আহমেদ রোমান ও সদস্য সচিব মো: খোকন রানা ভাইয়ের প্রতি।তিনি আস্থার সহিত আমাদের এ দায়িত্ব প্রদান করার জন্য।
প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন