খুঁজুন
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র, ১৪৩২

এক খন্ড জমির, একাধিক অংশীদার!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৩:২৮ অপরাহ্ণ
এক খন্ড জমির, একাধিক অংশীদার!

বিশেষ প্রতিবেদকঃ বেশ কয়েকদিন হয় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।সরকার পতনের পট পরিবর্তনে অনেকেই স্বপ্ন দেখছেন জনপ্রতিনিধি হবেন।কেউ দেখছেন মেম্বার হবেন,আবার কেউ দেখছেন চেয়ারম্যান হবেন।এমন প্রত্যাশা কে সামনে রেখে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন অনেকেই।সম্প্রতি আড়াইহাজার উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে দেখা যায় এমন সরব চিত্র। তবে বিএনপি খ্যাত হাইজাদী ইউনিয়নে দেখা গিয়েছে একটু ভিন্ন চিত্র।এই এলাকায় একাধিক চেয়ারম্যান প্রত্যাশি থাকলেও মাঠের রাজনীতিতে অনেকের নেই কোন বিচরণ। বিপরীতে অনেকে আবার আগ থেকেই তৈরি করে রেখেছেন বিশাল কর্মী বাহিনী।

এমনই একজন ব্যক্তি হলেন, হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি অলি উল্লাহ অলি।তিনি রাজনীতির শুরু থেকেই দেখা গেছে নিজ ইউনিয়ন এর কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে কাজ করতে।নিজের ইউনিয়ন এর বাহিরে তার কোন মাথাব্যথা ছিল না।ইউনিয়ন এর প্রত্যেকটা গ্রামে রয়েছে তার বিশাল কর্মী বাহিনী ও সুপরিচিতি।ছোট বড় সব শ্রেণীর লোকজন তাকে এক নামে চিনেন।তার বাবা দেলোয়ার হোসেনেরও রয়েছে নিজ ইউনিয়নে ব্যাপক পরিচিতি।সম্প্রতি সরকার পতনের পর কর্ম সময় বাদে অলি দিয়ে যাচ্ছেন গ্রামে গ্রামে সময়।সময় কাটাচ্ছেন চায়ের আড্ডায় ও গল্পে। কথার ছলে স্বপ্নের ইউনিয়নকে সাজানোর রুপরেখা দিচ্ছেন। যেখানেই তার বিচরণ সেখানেই যেন তৈরি হচ্ছে অলির সঙ্গে জনসাধারণের মধুর সঙ্গতা।এ যেন দীর্ঘদনের মেলবন্ধন।

মীর রেজাউল। সদা হাস্যমুখ ও সাদা মনের মানুষ।শিক্ষানুরাগী ও মানবসেবায় ব্রত এই রাজনীতিবিদ রাজনীতির মাঠে তেমন সরব নেই।তবে রাজনৈতিক ক্যারিয়ারে নেই কোন বিতর্কিত কর্মকান্ড।অনেকটা কৌশল অবলম্বন করে চালিয়ে যাচ্ছেন রাজনীতি। ক্লিন ইমেজ খ্যাত এই রাজনীতিবিদকেও সময় মতো হয়তো ঢাকঢোল বাজিয়ে দেখা যেতে পারে জাগানিয়া দিতে।কিন্তু ঐসময় জনসাধারণ তাকে কতটা বুকে টেনে নিবেন দেখার বিষয়।

জহিরুল ইসলাম জহির। তিনি রাজনীতিতে একজন সক্রিয় রাজনীতিবিদ।একবাক্যে শিকার করেন ব্যাপক থানা ব্যাপী বিএনপির কর্মী সমর্থকরা।তবে নিজ ইউনিয়নে তেমন কোন কর্মীবলয় তৈরি করতে পারেননি তিনি।কেন্দ্রীয় বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলয়ের যে কজন একনিষ্ঠ কর্মী আছেন তার মধ্যে অন্যতম তিনি।বিএনপির দু:সময়ে অনেকটা ধরাকে সরা করে বেশ ভালই ছিলেন এখনো বেশ আছেন তিনি।হাইজাদী ইউনিয়ন বিএনপির রাজনীতিতে তার তেমন কর্মী না থাকলেও থানা ব্যাপী রয়েছে বিশাল কর্মী ও সমর্থক।অনেকের চোখে তিনি জিরো থেকে হিরো বনে গেছেন নেতার ছত্রছায়ায়। তবে একথাও সত্যি সুমন বলয়ের কেউ তার মতো রাজনীতিতে এতটা সুবিধা করতে পারেনি।বিএনপির রাজনীতিতে ও অনেক কর্মীদের রোষানলে থাকেন তিনি প্রত্যেকটা সময়।যার ফলে আগামী দিনে প্রত্যাশার লক্ষে পৌঁছাতে মসৃণ নাও হতে পারে তার পথ।

সফিউল আলম সবুজ। একজন প্রবীন রাজনীতিবিদ।তিনি নিজেকে হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি দাবি করলেও ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর বলয়ের লোকজন তা মানতে নারাজ। মফিজুলকে তারা দাবি করেন ভারপ্রাপ্ত সভাপতি। তার কারন ও আছে বেশ।কারন সবুজের অবস্থান অনেকটা সুবিধাবাদীদের মতো।পদ লেহনের লোভে মাঝে আজাদ বলয়ে থাকলেও মূলত তিনি এখন সুমন বলয়ের কর্মী।তবে সবুজ প্রয়াত বিএনপি নেতা খসরু’র একনিষ্ঠ কর্মী ছিলেন।আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রত্যাশিত নেতাদের মধ্যে তিনি সিনিয়র রাজনীতিবিদ হলেও বলয় ছুট হিসেবে খ্যাত পদবীটা তাকে অনেকটা পিছিয়ে দিয়েছে।কারণ রাজনীতিতে নেতার বা নীতিনির্ধারকদের আর্শীবাদ না থাকলে বেশ দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়না।তাছাড়া সরকার পতনের আগে কিংবা পরে তেমন কোন চমক দেখাতে পারেনি সবুজ।যা নেতার সুদৃষ্টিতে আসার মতো বলে মনে করছেন না তৃণমূল বিএনপি।

জাকির হোসেন।তিনি বিগত দিনে জনপ্রতিনিধির স্বাদ গ্রহন করতে সক্ষম হলেও এবার একটু ভিন্ন রকম স্বাদ গ্রহন করার আয়েশ দেখা যাচ্ছে।তবে সত্যিকার অর্থে তিনি একজন সাদা মনের মানুষ।বিগত দিনে তিনি নির্বাচন নিয়ে আছে বেশ অভিজ্ঞতা। অভিজ্ঞতাকে ব্যাপকভাবে কাজে লাগিয়ে হতে পারেন ভবিষ্যতে চেয়ারম্যান এটা সম্ভব কিছু নয়।

অন্যদিকে, হাইজাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিব আহমেদ, যুবদল সদস্য সচিব মেহেদী হাসান রানার তেমন কর্মী বাহিনী না থাকলেও আছেন দুষ্ট প্রকৃতি গুটি কয়েক লোক।সম্প্রতি রানার বেশ কয়েকজন কর্মী ও সমর্থক গ্রেফতার হয়েছেন।তিনি নিজেও হয়েছেন দলীয় পদ থেকে অব্যবতি যদিও পরে তিনি রাতের আধারে উঠিয়ে নিতে সক্ষম হন।তারাও স্বপ্ন বুনছেন জনপ্রতিনিধি হবেন।

এদিকে তৃণমূলের দাবি, দীর্ঘদিন পর বিএনপি নেতা ক্ষমতার স্বাদ নিতে পারচ্ছেন। একজন রাজনীতিবিদ তার ক্ষমতার সর্বস্ব ব্যবহার করবেন এমন প্রত্যাশা করা দোষের কিছু নয়।তবে আমরা এমন কোন সুবিধাবাদী, সুযোগ সন্ধানী নেতাকে চাই না যার হাতে আমাদের প্রাণের ইউনিয়ন নিরাপদ নয়।যিনি নিজের পেটভুড়ি ভর্তি করতে ক্ষমতায় যেতে চান।আমরা চাই একজন সৎ, ধার্মিক,মানবিক, শিক্ষানুরাগী ও আদর্শিক গুনাবলী সম্পন্ন জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা।যার ক্লিন ইমেজই হবে তার ভোট ব্যাংক।

প্রসঙ্গ যখন চেয়ারম্যান, আলোচনায় অলিউল্লাহ!

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ
প্রসঙ্গ যখন চেয়ারম্যান, আলোচনায় অলিউল্লাহ!

 

 

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা রক্ষাকারী, সাংগঠনিক দক্ষতা সম্পন্ন রাজনীতিবিদ ও ক্লিন ইমেজ খ্যাত যুবদল নেতা হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহ।

জানা গেছে, অলি উল্লাহ বিগতদিনে আন্দলোনের সংগ্রামের প্রতিটি স্তরে সক্রিয় ভূমিকা রেখছিলেন। মাঠপর্যায়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে তার সরব উপস্থিতি তাকে দলীয় নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ-এর একজন ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী হিসেবেও পরিচিত অলি উল্লাহ। দলীয় নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক এবং নির্দেশনা অনুযায়ী কাজ করার সক্ষমতা ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় তাকে আরও এগিয়ে রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক কর্মকাণ্ডে তার নিয়মিত অংশগ্রহণ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকার কারণে ইতোমধ্যে তিনি হাইজাদী ইউনিয়নের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের মাঝেও তার ভদ্রতা ও আচরণ প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তৃণমূলের রাজনীতি জানা, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলীয় কাঠামোর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে একজন শক্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছে।

এদিকে অলি উল্লাহ বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। ছোটবেলা থেকেই হাইজাদী ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে আছি। সব সময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। যদি এলাকার মানুষ আমাকে যোগ্য মনে করে এবং দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ হাইজাদী ইউনিয়নকে একটি সুশাসনভিত্তিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ, কৃষক ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাইজাদী ইউনিয়নে অলি উল্লাহকে ঘিরে রাজনৈতিক আলোচনা ও প্রত্যাশা দিন দিন বাড়ছে। এখন দেখার বিষয়, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে এই আলোচনা কতটা বাস্তব রূপ পায়।

 

বিশনন্দী ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় ডা: মজিবুর।

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
বিশনন্দী ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় ডা: মজিবুর।

 

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সারা দেশের ন্যায় পুরো আড়াইহাজার জুড়ে। তারই ধারাবাহিকতায় বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য একাধিক প্রার্থীর অনেকেই আগাম শুভেচ্ছা ও ছোট বড় বিভিন্ন অনুষ্টানমালায় উপস্থিত হয়ে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রচারণা করতেও দেখা যাচ্ছে। ইতোমধ্যে ক্ষমতাসীনদল বিএনপির হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন এমন সম্ভাব্য অনেক প্রার্থীর নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। তবে বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একাধিক নেতার প্রার্থীতার নাম গুঞ্জুন থাকলেও সাধারণ ভোটাররা আস্থায় রাখছেন বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ডা: মো: মজিবুর রহমানকে।
কারণ হিসেবে তৃণমূল বলছেন, একটি আধুনিক নিরাপদ মাদক মুক্ত সমাজ বিনির্মাণ লক্ষ্যে ও একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন মজিবুর রহমান। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে, প্রতিটি পরিবারকে নিরাপদ রাখতে, পরিচ্ছন্ন পরিবেশ উন্নত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন বিশনন্দী ইউনিয়ন গড়ার ব্যত্যয় নিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য। এছাড়াও মজিবুর রহমান বিএনপির দুঃসময়ে করেছেন একাধিকবার কারাবরণ। তার পরিবারের প্রত্যেকটা ভাই আওয়ামী লীগের শাসন আমলে কারাবরণ করেছেন একাধিকবার। কারানির্যাতিত নেতাদের জামিন করানো, অসহায় নেতাদের আর্থিক সহযোগিতা, বিশেষ দিবসে পুরো ইউনিয়ন জুড়ে ত্রান-সাহায্য সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। যার ফলে একাধিক নেতা আলোচনায় থাকলেও বিশনন্দী ইউনিয়ন চেয়ারম্যান পদে তৃণমূলের আস্থায় আছেন এক ডা: মো: মজিবুর রহমান । যার রয়েছে পুরো ইউনিয়ন জুড়ে বিশাল কর্মী বাহিনী। যাকে দেখলে এগিয়ে আসেন যুবক থেকে শুরু করে সব শ্রেনিপেশার মানুষ।
তৃণমূল এর ভাষ্যমতে, মজিবুর রহমান এর রাজনৈতিক ক্যারিয়ারে নেই কোন বিতর্কিত কর্মকাণ্ড। তবে রয়েছে সবার সাথে হাসি মুখে কথা বলার ও বুকে টেনে নেওয়ার সক্ষমতা। যিনি তরুন সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলায় মাতিয়ে রাখতে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাম মহল্লায় খেলার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন নিরবে। আল্লাহর নৈকট্যলাভের আশায় মসজিদ মাদ্রাসায়ও তার দানের হাত কমতি নয়।এমন সব কর্মকান্ডে তাকেই এগিয়ে রাখছেন আগামীদিনে বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে। রাখতে চান একমাত্র মুজিবুর এর উপর আস্থা।দেখতে চান চেয়ারম্যান পদে।

 

 

আলোচনায় একাধিক, আস্থায় এক!

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
আলোচনায় একাধিক, আস্থায় এক!

 

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ  নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সারা দেশের ন্যায় পুরো আড়াইহাজার জুড়ে। তারই ধারাবাহিকতায় হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য একাধিক  প্রার্থীর অনেকেই আগাম শুভেচ্ছা ও ছোটবড় বিভিন্ন অনুষ্টানমালায় উপস্থিত হয়ে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রচারণা করতেও দেখা যাচ্ছে। ইতোমধ্যে ক্ষমতাসীনদল বিএনপির  হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন এমন সম্ভাব্য অনেক প্রার্থীর নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

জানাগেছে আসন্ন হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবার প্রার্থীতা হতে পারেন সরকারি সফর আলী কলেজের সাবেক এজিএস মীর রেজাউল করিম,  হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম সবুজ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম জহির, হাইজাদী ইউনিয়ন বিএনপি নেতা এড. মামুন মাহমুদ, জাকির হোসেন, হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলিউল্লাহও সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রানা।তবে নির্বাচন কমিশন সুত্রে জানাগেছে থাকছে না দলীয় কোন প্রতীক।

এদিকে জানাগেছে হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একাধিক নেতার প্রার্থীতার নাম গুঞ্জুন থাকলেও সাধারণ ভোটাররা আস্থায় রাখছেন হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি উল্লাহকে।তার কারণও আছে বেশ।কারণ হিসেবে তৃণমূল বলছেন, একটি আধুনিক নিরাপদ মাদক মুক্ত সমাজ বিনির্মাণ লক্ষ্যে ও একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন অলিউল্লাহ অলি। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রতিটি পরিবারকে নিরাপদ রাখতে, পরিচ্ছন্ন পরিবেশ উন্নত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন হাইজাদী ইউনিয়ন গড়ার ব্যত্যয় নিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য।এছাড়াও অলি বিএনপির দুঃসময়ে কারানির্যাতিত নেতাদের জামিন করানো, অসহায় নেতাদের আর্থিক সহযোগিতা, বিশেষ দিবসে পুরো ইউনিয়ন জুড়ে ত্রান-সাহায্য সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।যার ফলে একাধিক নেতা আলোচনায় থাকলেও তৃণমূলের আস্থায় আছেন এক অলি।যার রয়েছে পুরো ইউনিয়ন জুড়ে বিশাল কর্মী বাহিনী।যাকে দেখলে এগিয়ে আসেন যুবক থেকে শুরু করে সব শ্রেনিপেশার মানুষ।

তৃণমূল এর ভাষ্যমতে, অলির রাজনৈতিক ক্যারিয়ারে নেই বিতর্কিত কর্মকাণ্ড।তবে রয়েছে সবার সাথে হাসি মুখে কথা বলার ও বুকে টেনে নেওয়ার সক্ষমতা। যিনি তরুন সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলায় মাতিয়ে রাখতে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাম মহল্লায় খেলার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন

নিরবে।আল্লাহর নৈকট্যলাভের আশায় মসজিদ মাদ্রাসায়ও তার দানের হাত কমতি নয়।এমন এসব কর্মকান্ডে তাকেই এগিয়ে রাখছেন আগামীদিনে হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে। রাখতে চান একমাত্র অলির উপর আস্থা।দেখতে চান চেয়ারম্যান পদে। তবে এখন দেখার বিষয় কে হচ্ছেন আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন পরিষদের আগামীদিনের চেয়ারম্যান।

 

 

 

 

 

প্রসঙ্গ যখন চেয়ারম্যান, আলোচনায় অলিউল্লাহ! বিশনন্দী ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় ডা: মজিবুর। আলোচনায় একাধিক, আস্থায় এক! সিটি নির্বাচন, কেন আলোচনায় রাকিব? বিশনন্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় হাসান।