খুঁজুন

১৬ নং ওয়ার্ডে মাসুদুজ্জামানের গণসংযোগ

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
১৬ নং ওয়ার্ডে মাসুদুজ্জামানের গণসংযোগ

 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের নেতৃত্বে আজ বুধবার (১৯ নভেম্বর) ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। এই গণসংযোগে স্থানীয় তরুণ ভোটারসহ নানা বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির সদস্যরা এবং এলাকার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দলীয় নেতারা ভোটারদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাবনা এবং নির্বাচনী প্রতিশ্রুতির লিফলেট বিতরণ করেন। স্থানীয় জনগণ নিজেদের প্রার্থীকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়। স্বতস্ফুর্তভাবে তারা মাসুদুজ্জামানের গণসংযোগে অংশ নেন।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদুজ্জামান বলেন -“আপনারা জানেন, নারায়ণগঞ্জের ১৬ নং ওয়ার্ডে আজ আমাদের দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজকের কর্মসূচিতে আমাদের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী দলের একজন অভিভাবকসুলভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা – যিনি শুধু নারায়নগঞ্জ জেলা নয়, বিগত সময়ে সারা বাংলাদেশে বিএনপির হয়ে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে মানুষের দোরগোড়ায় যেতে পেরে আমি গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করি।”

তিনি আরও বলেন -“আমরা আজ মানুষকে বোঝাতে চেষ্টা করেছি যে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। নারায়ণগঞ্জের ১৬ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে আমরা এই বার্তা পৌঁছে দিতে পেরেছি বলে আমি মনে করি। মানুষের প্রতিক্রিয়া দেখে আমি খুব আশাবাদী যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে একটি ইতিবাচক বিপ্লব ঘটবে।”

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উদ্দীপনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তরুণ ও প্রবীণ সমর্থকদের অংশগ্রহণে গণসংযোগটি ১৬ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সম্পন্ন করে। স্থানীয় জনগণের মধ্যে বিএনপির প্রতি গভীর আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটে এই কর্মসূচিতে।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, সদস্য মহানগর । বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সা-সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল ও সা-সম্পাদক শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, , শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। গণসংযোগের সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন ।

এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।।এমপি আজাদ

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।।এমপি আজাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বৃষ্টিতে ভিজেও নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আওয়ামী লীগকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর নয়। এখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি বলেন, ‘একটা একটা করে আওয়ামী লীগের লোক ধরবেন, জেলে দেবেন। তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। সে কারণেই অনেক ছাড় দিয়েছেন। শান্তিতে থাকলে ভালো, না হলে আর কোনো ছাড় নয়। এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি আজাদ বলেন, বিএনপির কোনো নেতা যদি নিজের আত্মীয় বা পরিচিত হওয়ার কারণে আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবেন, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

 

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

হাইজাদী ইউনিয়নে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে হাইজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী লিটনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে অংশ নেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মী বলেন, “হাইজাদী ইউনিয়নের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক রয়েছি। এলাকার শান্তি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিহত করা হবে।”

​বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাইজাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থক উপস্থিত ছিলেন।

জহিরের উদ্যোগে ঐক্যবদ্ধ হাইজাদী ইউনিয়ন বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
জহিরের উদ্যোগে ঐক্যবদ্ধ হাইজাদী ইউনিয়ন বিএনপি

​

দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা এবং সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। স্থানীয় বিএনপি নেতা জহিরের বিশেষ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এই ঐক্যের ঘোষণা দেওয়া হয়।

​সংশ্লিষ্ট নেতাকর্মীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংকট উত্তরণে তৃণমূল পর্যায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। জহিরের এই সময়োপযোগী উদ্যোগের ফলে হাইজাদী ইউনিয়ন বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে উদ্যোক্তা জহির তার বক্তব্যে বলেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। হাইজাদী ইউনিয়ন বিএনপিকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​মতবিনিময় সভায় হাইজাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সভার শেষে নেতারা আগামী দিনের যেকোনো সাংগঠনিক কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এখন থেকে আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।।এমপি আজাদ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল জহিরের উদ্যোগে ঐক্যবদ্ধ হাইজাদী ইউনিয়ন বিএনপি শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এটা হাস্যকর : সোহেল ​ শেষ পর্যন্ত কে থাকছেন মাঠে? ​