ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৮:৪২ অপরাহ্ণ

‎টাঙ্গাইলের ঘাটাইলে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি।

‎

‎রবিবার (১১ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎

‎সভায় সুন্দর ও পরিচ্ছন্ন ঘাটাইল গড়ে তোলা, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মাদক নিয়ন্ত্রণ এবং লালমাটি কাটা বন্ধসহ উপজেলার বিভিন্ন সমস্যা ও তা সমাধানের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

‎

‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন উর্মি বলেন, উপজেলার বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, খান ফজলুর রহমান, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য্য, রবিউল আলম বাদল, সারোয়ার জাহান কলি,এবিএম আতিকুর রহমান,গোলাম মোস্তফা, মোঃ রায়হান মিয়া,রাহাত সরকার, আবু মো. শোয়েব, আশিক,আরিফ,মীর আলেয়া, ইমরান হোসেন, মো. মারুফ হোসেন, নাজমুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম, সাব্বির হোসেন, আব্দুল লতিফ, নজরুল ইসলাম চাঁন, কবি সালাম চাঁন তরফদারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন