আড়াইহাজারবাসী সহ দেশ – বিদেশের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। বুধবার (১৮মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আমি আড়াইহাজারবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মুবারক।

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৮:২২ অপরাহ্ণ