খালেদা জিয়ার মৃত্যুতে অ্যাড. শিপলুর শোক প্রকাশ

প্রেস বিঞ্জপ্তি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৭:১৯ অপরাহ্ণ

 

 

গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাভিভূত ও মর্মাহত। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের অধিকার আদায়  ও বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠার । তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে বলিষ্ঠ নেতৃত্ব দেন। তার নেতৃত্ব স্বৈরশাসক এরশাদের দীর্ঘ ৯ বছরের দুঃশাসনের পতন ঘটাতে অগ্রণী ভূমিকা রাখেন। বেগম খালেদা জিয়ার বহু গণমূখী সিদ্ধান্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপসহীন ভূমিকা, দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে  দারুণ ভাবে অনুপ্রাণিত করেছে। দেশ ও জাতি তার এই অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন